মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা
ঝিনাইদহের কালীগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক

ঝিনাইদহের কালীগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কলাহাট এলাকায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেজাউল মোল্লা (৫২) নামে শিশুটির সৎ বাবাকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার রাত ৮ টার দিকে তাকে আটক করা হয়েছে।

ভিকটিম শিশুটি উপজেলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।কালীগঞ্জ থানায় কথা হয় ভিকটিমের মায়ের সাথে। তিনি জানান, রেজাউল মোল্লা আমার স্বামী। তার দুই বউ। শহরের নিশ্চিন্তপুর এলাকায় আরেক বউ নিয়ে ভাড়া বাসায় থাকে। আমি তিন মেয়ে নিয়ে শহরের কলাহাট এলাকায় ভাড়া বাসায় থাকি। সে মাঝে মাঝে এখানে আসে।

সোমবার রাতে সে আমাদের বাড়িতে আসে।তিনি আরো জানান, মঙ্গলবার ভোরে আমরা দুইজন একসাথে বাইরে বের হই। সাথে সাথে সে ঘরে চলে যায় আবার। আমি কিছুক্ষণ পর গিয়ে হাতে-নাতে ধরি। এরপর মেয়ের সাথে কথা বলে বিষয়টি পরিষ্কার জানতে পারি। এর আগেও সে আমার মেয়ের সাথে এমন কাজ করেছে।

মেয়েকে বলেছে কাউকে কিছু বললে তোকে গলা টিপে মেরে ফেলবো।কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, ভিকটিমের মায়ের অভিযোগের ভিত্তিতে রেজাউল মোল্লাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com