মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
বারবার পাহাড়ে আগুন; মানববন্ধনে কুবি অভয়ারণ্য

বারবার পাহাড়ে আগুন; মানববন্ধনে কুবি অভয়ারণ্য

 আসাদুজ্জামান রাব্বি,  কুবি প্রতিনিধি:


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পাহাড়ে বারবার অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
 রবিবার (২১ মার্চ ২০২১) সকাল ১০:৩০ মিনিটে   বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে সংগঠনের সাধারণ সম্পাদক সাফায়িত সিফাতের সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থী আব্দুল্লাহ আল সিফাত বলেন, প্রতিবছরই বিশ্ববিদ্যালয়ের পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটছে। যারা এগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ত্বে রয়েছে তারা দ্রুত পাহাড় পরিষ্কার করার স্বার্থে এরকম আগুন লাগিয়ে থাকে। যা পরিবেশের জন্য ক্ষতিকর।
অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি  সাজ্জাদ বাসার বলেন, জঙ্গলের কীটপতঙ্গ ধ্বংস করা কোনোভাবেই কাম্য নয়। লন্ডনে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের সিনিয়র কিউরেটর ড. এরিকা ম্যাক এ্যালিস্টার জানিয়েছেন, পৃথিবীর সব কীটপতঙ্গকে আমরা যদি মেরে ফেলি, তাহলে আমরাও মারা যাবো। এই বিষয়গুলো আমাদের মাথায় রেখেই সামনে আগাতে হবে। জঙ্গল পুড়িয়ে ফেলা পরিবেশের জন্য হুমকস্বরূপ। 

সংগঠনের সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে আগুন দিয়ে পরিবেশ ধ্বংসের যে কার্যক্রম চলছে তা নিন্দনীয়। আমরা অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সম্প্রতি বৃহস্পতিবার (১৮ মার্চ ২০২১) বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মধ্যবর্তী পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com