বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আসন্ন ইউপি নির্বাচনে চিতলমারীতে চেয়ারম্যান ২৪, সংরক্ষিত মহিলা ৮৪, সাধারণ সদস্য ২শ ৫০ পদে মনোনয়নপত্র জমা

আসন্ন ইউপি নির্বাচনে চিতলমারীতে চেয়ারম্যান ২৪, সংরক্ষিত মহিলা ৮৪, সাধারণ সদস্য ২শ ৫০ পদে মনোনয়নপত্র জমা


মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু (চিতলমারী, বাগেরহাট)ঃ

গতকাল ১৮ মার্চ মনোনয়নপত্র জমাদানের শেষক্ষন পর্যন্ত  চিতলমারীতে প্রথম ধাপের আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী পদে ২৪ জন, সংরক্ষিত মহিলা আসনে ৮৪ জন এবং সাধারণ সদস্য পদে ২৫০ জন নমিনেশন পেপার জমা দিয়েছেন। ২৪ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ০৭ জন নৌকা প্রতীক নিয়ে এবং বাকী ১৭ জন স্বতন্ত্র প্রার্থী হিসাবে তাদের নমিনেশন পেপার নির্বাচন কমিশনে জমা প্রদান করেছেন। 
নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, উপজেলার ১নং বড়বাড়িয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মো: মাসুদ সরদার ও স্বতন্ত্র প্রার্থী পদে সাবেক চেয়ারম্যান অহিদুজ্জামান পান্না, এফ এম তরিকুল ইসলাম বিপ্লব, আলী আমর হোসেন মিঠু, মো: নুর ইসলাম, ২নং কলাতলা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মো: বাদশা মিয়া ও স্বতন্ত্র প্রার্থী পদে সাবেক চেয়ারম্যান শিকদার মতিয়ার রহমান, আবু জাফর মো: আলমগীর হোসেন, শেখ ফরিদ, মো: আল আমিন শেখ, ৩নং হিজলা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে কাজী আবু শাহীন ও স্বতন্ত্র প্রার্থী পদে সাবেক চেয়ারম্যান কাজী আজমীর আলী, শাহাজাহান শিকদার, সাবিবর শেখ, জগদীশ চন্দ্র বাড়ৈ, ৪নং শিবপুর ইউনিয়নের নৌকা প্রতীক নিয়ে অলিউজ্জামান জুয়েল খলিফা, ৫নং চিতলমারী সদর ইউনিয়নের নৌকা প্রতীক নিয়ে (তিন বার নমিনেশন প্রাপ্ত) শেখ নিজাম উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী পদে সাহেব আলী ফরাজী, মো: রবিউল ইসলাম খান, মো: ইব্রাহীম সরদার, ৬নং চরবানিয়ারী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে (দুই বার নমিনেশন প্রাপ্ত) অর্চনা দেবী বড়াল ঝর্ণা ও স্বতন্ত্র প্রার্থী পদে অদিতি বড়াল, সাবেক চেয়ারম্যান মুকুল কৃষ্ণ মন্ডল, ৭নং সন্তোষপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে সামিয়া রহমান বিউটি নমিনেশন পেপার জমা প্রদান করেছেন। 
সাধারণ আসনের সদস্য পদে ১নং বড়বাড়িয়া ইউনিয়নে ৪৫ জন, ২নং কলাতলা ইউনিয়নে ৩৬ জন, ৩নং হিজলা ইউনিয়নে ৩৪ জন, ৪নং শিবপুর ইউনিয়নে ৩২ জন, ৫নং চিতলমারী সদর ইউনিয়নে ৩০ জন, ৬নং চরবানিয়ারী ইউনিয়নে ৩১ জন, ৭নং সন্তোষপুর ইউনিয়নে ৪২ জন ও সংরক্ষিত আসনের সদস্য পদে বড়বাড়িয়া ১১, কলাতলা ১৩, হিজলা ১১, শিবপুর ১১, চিতলমারী সদর ১১, চরবানিয়ারী ১১ ও সন্তোষপুর ১৬ জন প্রার্থী নমিনেশ পেপার জমা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com