শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
বরিশালে জেলা প্রশাসন এর উদ্যোগে মাস্ক-স্যানিটাইজার এবং ট্রাফিক পুলিশের মাঝে মিষ্টি বিতরণ

বরিশালে জেলা প্রশাসন এর উদ্যোগে মাস্ক-স্যানিটাইজার এবং ট্রাফিক পুলিশের মাঝে মিষ্টি বিতরণ


এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

আজ ১৬ মার্চ সকাল ১০ টার দিকে জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে করোনা মহামারী কোভিড-১৯ এর দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিরোধে  বরিশাল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতা মূলক প্রচারাভিযান স্বাস্থ্য সচেতনতায় হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এবং করোনার সম্মুখ যোদ্ধা ট্রাফিক পুলিশের মাঝে মিষ্টি বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল গৌতম বাড়ৈসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে শুরু করে নগরীর ফজলুল হক এভিনিউ, বটতলা বাজার, চৌমাথা, নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, নতুন বাজার এলাকা, জেলখানায় মোর, রুপাতলী বাসস্ট্যান্ড, মেডিকেল লঞ্চ ঘাট এলাকাসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে ১১ হাজারের অধিক মাস্ক এবং ৫ হাজার স্যানিটাইজার বিতরণ করা হয় পাশাপাশি বরিশাল নগরীতে কর্মরত সকল ট্রাফিক পুলিশের মাঝে নাস্তা, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার নিজ হাতে পথযাত্রীদের মুখে মাস্ক পরিয়ে দেয়ার পাশাপাশি তাদের হাতে হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন। এসময় জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার বরিশাল নগরীতে কর্মরত সকল ট্রাফিক পুলিশের মাঝে নাস্তা, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার নিজ হাতে বিতরণ করেন। জেলা প্রশাসক বরিশাল বলেন, করোনা মহামারীর কোভিড-১৯ এর দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিরোধে আমরা বরিশাল বাসিকে সাথে নিয়ে কাজ করবো। আপনারা আমাদের সহযোগিতা করবেন। আপনারা নিজে সচেতন হবেন এবং পাশাপাশি অন্যকে সচেতন করবেন। সবাই কে নিয়মিত মাস্ক ব্যবহার করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com