সোমবার, ২২ Jun ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পাকিস্তানের একটি স্টেডিয়ামের নামকরন করা হয়েছে শোয়েব আখতারের নামে

পাকিস্তানের একটি স্টেডিয়ামের নামকরন করা হয়েছে শোয়েব আখতারের নামে

ডেস্ক নিউজ:

বিশ্বের সবচেয়ে গতিময় বোলার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস হিসেবে খ্যাত। তিনি পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার। এবার অনন্য এক সম্মান দেওয়া হলো এই সাবেক ক্রিকেটারকে। তার নামে নামকরণ করা হলো পাকিস্তানের একটি স্টেডিয়ামের। খান রিসার্চ ল্যাবরেটরিজ (কেআরএল) স্টেডিয়ামের নতুন নামকরণ করা হলো শোয়েব আখতারের নামে।  রাওয়ালপিন্ডির ছেলে শোয়েব আকতার। তাই তার সম্মানে এই নামকরণ। নিজের নামে স্টেডিয়াম দেখে রীতিমতো অবাক এবং আবেগাপ্লুত হয়েছেন শোয়েব আখতার। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে টুইটারে প্রতিক্রিয়াও ব্যক্ত করেছন তিনি। 

টুইটারে তিনি লিখেছেন, ‘রাওয়ালপিন্ডির ঐতিহাসিক কেআরএল স্টেডিয়ামকে শোয়েব আখতার স্টেডিয়াম নামে নামকরণ করা হয়েছে। খুব সম্মানিত বোধ করছি আমি এটা দেখে। আমি ভাষা হারিয়ে ফেলেছি। সাধারণত কখনো এমন হয় না। সত্যিই এমন ভালোবাসা ও শ্রদ্ধায় কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com