বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হারাগাছ পৌর নির্বাচনে ছাত্রের কাছে শিক্ষক এর পরাজয়।

হারাগাছ পৌর নির্বাচনে ছাত্রের কাছে শিক্ষক এর পরাজয়।

সাইফুল ইসলাম সুইট, ব্যুরো প্রধান, রংপুর বিভাগ:


রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) এরশাদুল হক এরশাদ নারিকেল গাছ প্রতীকে ১৭২৬০ ভোট পেয়ে বেসরকারী ভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগের মনোনীত (নৌকা) হাকিবুর রহমান ভোট পেয়েছেন ৭১৭৩। বিএনপির মোনায়েম হোসেন ফারুক ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯২১ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জাহিদ হোসেন হাতপাখা প্রতীকে পেয়েছেন ২২০৫ ভোট।

আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী হাকিবুর রহমান পেশায় শিক্ষক ছিলেন। অপরদিকে বেসরকারি ভাবে মেয়র পদে নির্বাচিত আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এরশাদুল হক এরশাদ তার ছাত্র ছিলেন।
রবিবার ভোট গ্রহণ শেষে রাত সোয়া নয়টায় রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন আনুষ্ঠানিক ভাবে এ ফলাফল ঘোষণা করেন।তিনি আরও জানান,এ পৌরসভা নির্বাচনে ভোট পড়েছে শতকার ৬৪ দশমিক ৭২ শতাংশ।যার মধ্যে বৈধ ভোট পড়েছে ৩১৫৫৯ এবং ১৬৪ ভোট বাতিল হয়েছে।
এর আগে রবিবার (২৮ ফেব্রুয়ারি)সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এপৌরসভায় মোট ভোটার ৪৯ হাজার ১৭ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ২৫ হাজার ৩২৪ এবং পুরুষ ভোটার ২৩ হাজার ৬৯৩ জন ।নির্বাচনে ৪ মেয়র প্রার্থী ছাড়াও কাউন্সিলর পদে ৪৮ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com