বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
ফুলবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রকৌশলী নিহত গ্রেফতার-২

ফুলবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রকৌশলী নিহত গ্রেফতার-২


আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহ প্রতিনিধিঃ


ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে প্রকৌশলী হারুন অর রশিদ(৪৫) নামের একব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ২জনকে গ্রেফতার করেছেন। নিহত হারুন অর রশিদ উপজেলার রামনগর উত্তর পাড়া গ্রামের মৌলভী সেকান্দর আলীর ছেলে। তিনি গাজীপুরে একটি বেসরকারী কোম্পানিতে চাকুরি করতেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফুলবাড়িয়া থানা পুলিশ রামনগর উত্তরপাড়া গ্রামের আব্দুল মজিদ (৪৬) এবং আরিফকে (৩০) ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে। গত শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটলেও শুক্রবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে,ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম-পাটুলী ইউনিয়নের রামনগর চৌমোড়া বাজার সংলগ্ন ৫ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল একই গ্রামের টেক্সটাইল ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ ও আব্দুল মজিদ ফকিরের মধ্যে। গত শুক্রবার সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপুর পর্যন্ত সংঘর্ষ চলে। এতে ৫ জন আহত হয়। আহতদের ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় শুক্রবার রাত ৮টার দিকে ইঞ্জিনিয়ার হারুন অর রশিদের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই আহত রোকনুজ্জামানের স্ত্রী রুমা আক্তার বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ফুলবাড়িয়া থানা পুলিশ রামনগর উত্তরপাড়া গ্রামের আব্দুল মজিদ (৪৬) এবং আরিফকে (৩০)কে গ্রেফতার করে।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আজিজ জানান,এ ঘটনায় মামলা হয়েছে। দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com