বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রায়পুর পৌরসভা নির্বাচন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

রায়পুর পৌরসভা নির্বাচন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন রায়পুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মোঃ গিয়াস উদ্দিন রুবেল ভাট এর নৌকা মার্কার সমর্থনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে আজ ২৫ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখ বিকাল ০৪ রায়পুর বাসস্ট্যান্ডে গণসংযোগ করেন স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা।
বিকাল ০৫ টায় ৪নং সোনাপুর ইউনিয়নস্থ চতইল্লার দিঘীরপাড় মেইন রোডে এক পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু। তিনি বলেন বিশ্ব মানবতার জননী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। উন্নয়ন অগ্রগতির ধারাহিকতা রক্ষার স্বার্থে আসন্ন রায়পুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মোঃ গিয়াস উদ্দিন রুবেল ভাট কে নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

অতঃপর সন্ধ্যা সাড়ে ৬ টায় লক্ষীপুর জেলা আওয়ামী লীগ অফিসে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করে সংগঠনের সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু সহ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা আহমদ হোসেন, ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু তাঁর বক্তব্যে বলেন বিশ্ব মানবতার জননী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে আলোকোজ্জ্বল সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রতিটি সেক্টরে উন্নয়ন অগ্রগতি দৃশ্যমান। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে রায়পুর পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার বিজয়ের কোন বিকল্প নেই। তিনি নেতাকর্মীদের নৌকার বিজয় নিশ্চিত করে ঘরে ফেরার আহবান জানান, আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জননেতা গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সভাপতিত্ব করেন লক্ষীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জননেতা অ্যাডঃ নুর উদ্দিন চৌধুরী নয়ন।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, ফারুক আমজাদ খান, উপদেষ্টা অধ্যাপক শহিদুল ইসলাম ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন, উপ ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মূর্তুজা হায়দার শরীফ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আবু জাফর, রফিকুল হায়দার ভূঁইয়া, মোঃ মিজানুর রহমান, সদস্য অ্যাডঃ শরীফ উদ্দিন, দেওয়ান তৌহিদ হোসেন তকি,টিপু সুলতান, লক্ষীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বেলায়েত হোসেন বেল্লাল, সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ, রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক তানভির হায়দার চৌধুরী রিংকু,যুগ্ম আহবায়ক সালাউদ্দিন বাবু সহ লক্ষীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com