রবিবার, ১৪ Jun ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ব‌রিশা‌লের একটি মাছের আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা ক‌রে ভ্রাম‌্যমাণ আদালত

ব‌রিশা‌লের একটি মাছের আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা ক‌রে ভ্রাম‌্যমাণ আদালত


এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

গতকাল নগরীর পোর্ট রোড এলাকায় বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসিম উদ্দীন হায়দার এর নির্দেশনায় জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন এর নেতৃত্বে ২৪ ফেব্রুয়ারি বিকালে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ৫টি বাণিজ্যিক ওজন করার মেশিন প্রতিপাদন ও স্ট্যাম্পযুক্ত না করে ও ক্রমাঙ্কন সনদ গ্রহণ ব্যতীত বাণিজ্যিক ওজন বা পরিমাপন বিক্রয়, সরবরাহ, ব্যবহার করায় এবং বিএসটিআই এর পরিদর্শক বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে তার কার্য সম্পাদনে বাধা প্রদান ও ভয় প্রদর্শন করে দায়িত্ব হতে নিবৃত্ত করতে চাওয়ায় ইসমাইল ফরাজী মৎস্য আড়ত নামক প্রতিষ্ঠানকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়। উক্ত মোবাইল কোর্ট অভিযানে পরিদর্শক বিএসটিআই আঞ্চলিক অফিস বরিশাল আলী হাসান প্রসিকিউশন প্রদান করেন এসময় আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com