বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ত্রিশালে দলীয় প্রতীক বিহীন হ্যাট্রিক বিজয় আনিসের

ত্রিশালে দলীয় প্রতীক বিহীন হ্যাট্রিক বিজয় আনিসের

আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ


ত্রিশাল পৌরসভায় দলীয় প্রতীক বিহীন তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন ত্রিশাল থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হোসেনের জ্যেষ্ঠ সন্তান ত্রিশাল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী এবিএম আনিসুজ্জামান আনিস।
রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আনিসুজ্জামান আনিস জগ প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নবী নেওয়াজ সরকার পেয়েছেন ৭ হাজার ৪৮৬ ভোট,তৃতীয় বিএনপি’র রুবাইয়াত হোসেন শামীম মড়ল ধানের শীষ প্রতীক নিয়ে ৮৬৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো:হাসান আলী হাতপাখা নিয়ে পেয়েছেন ৮০০ ভোট।
ত্রিশাল পৌরসভায় মেয়র পদে চারজন,কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এ পৌরসভায় ১৪টি কেন্দ্রের ৭৮টি কক্ষে ভোটগ্রহণ হয়। ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৮২২ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৩ হাজার ২৩০ জন ও নারী ১৩ হাজার ৫৯২ জন। বেসরকারিভাবে নির্বাচিত কাউন্সিলর গান হলেন ১নং ওয়ার্ড ওসমান গনি কুসুম,২নং ওয়ার্ড রাশিদুল হাসান বিপ্লব,৩নং ওয়ার্ড সাইফুল আলম শাহিন,৪নং ওয়ার্ড আজহারুল ইসলাম,৫নং ওয়ার্ড মেহেদী হাসান নাসিম,৬নং ওয়ার্ড আলমগীর কবীর আলম,৭নং ওয়ার্ড মানিক সাইফুল,৮নং ওয়ার্ড খালেদ মাহমুদ সুমন,৯নং ওয়ার্ড আনিসুর রহমান বাবুল এবং৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে শাহানাজ আক্তার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com