বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ব‌রিশা‌লের বানারীপাড়ায় ভোট বর্জন কর‌লেন দুই প্রার্থী

ব‌রিশা‌লের বানারীপাড়ায় ভোট বর্জন কর‌লেন দুই প্রার্থী

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

ভোট কারচুপি ও এজেন্টদের মারধরের অভিযোগ তুলেছেন বিএনপির মেয়র প্রার্থী রিয়াজ উদ্দিন আহম্মেদ ও আওয়ামী লীগের বিদ্রোহী জিয়াউল হক মিন্টু।

বরিশালের বানারীপাড়ায় অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন বিএনপির মেয়র প্রার্থী রিয়াজ উদ্দিন আহম্মেদ ও আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) জিয়াউল হক মিন্টু।

দুজনই দুপুরে আলাদাভাবে সাংবাদিকদের ডেকে এই ঘোষণা দেন।

বিএন‌পি প্রার্থী রিয়াজ উ‌দ্দিন আহম্মেদ বলেন, ‘সকাল ৭টা ৪৮ মিনিটে আমার এজেন্টদের বি‌ভিন্ন কেন্দ্র থেকে বের করে দেয় সরকা‌রি দলের লোকজন। তা ছাড়া মারধরের ঘটনাও ঘটেছে বি‌ভিন্ন জায়গায়।

‘ভোটারদের ব্যালট ছিনিয়ে নিয়ে সরকা‌রি দলের লোকজন বাক্স ভরছেন। ভোটে চরম অ‌নিয়ম হওয়ায় ভোট বর্জন করে‌ছি।’

অভিযোগ লিখিতভাবে নির্বাচন কমকর্তাকে দেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী জিয়াউল হক মিন্টু বলেন, ‘ভোটে কারচু‌পি হচ্ছে। আমার এজেন্টদের ঢুকতেই দেয়া হয়‌নি কেন্দ্রে। প্রশাসনও নি‌র্বিকার ভূ‌মিকায়। ভোট কারচু‌পির কারণে ভোট বর্জনের ঘোষণা দি‌চ্ছি।’

জিততে পারবে না জেনে তারা এ ধরনের অভিযোগ তুলছেন বলে দাবি আওয়ামী লীগের প্রার্থী সুভাষ চন্দ্র শীলের। তিনি বলেন, সুষ্ঠুভাবেই ভোট হচ্ছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দি‌চ্ছে। পৌরবাসী নৌকাকে সমর্থন করে।

জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা নুরুল আলম জানান, এখন পর্যন্ত কোনো প্রার্থীর কাছ থেকে লিখিত অভিযোগ পাননি। নির্বাচন সুষ্ঠু হচ্ছে, কোথাও কোনো গোলযোগ হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com