বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ব‌রিশাল জেলা আইনজীবী নির্বাচ‌নে সভাপ‌তি বাবুল, সম্পাদক খোকন

ব‌রিশাল জেলা আইনজীবী নির্বাচ‌নে সভাপ‌তি বাবুল, সম্পাদক খোকন

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও গণতান্ত্রিক আইনজীবী সমিতির মনোনীত বাবলু-খোকন (সাদা) প্যানেলের সভাপতি প্রার্থী গোলাম মাসউদ বাবলু।

সম্পাদক পদে বিজয়ী হয়েছেন একই প্যানেলের রফিকুল ইসলাম খোকন। সাদা প্যানেলের মনোনীত ১১ পদের মধ্যে ১০টি পদে বিজয়ী হয়েছেন তারা।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ার) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে গভীর রাতে ভোট গণনার সর্বশেষ খবর প্রকাশ করা হয় ।

সাদা প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট গোলাম মাসউদ বাবলু ৪৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত পান্না-রিয়াজ (নীল) প্যানেলের সভাপতি প্রার্থী নাজিম উদ্দিন আহম্মেদ পান্না ২৬৬ ভোট পেয়েছেন।
সম্পাদক পদে ৪৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাদা প্যানেলের অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন। তার প্রতিদ্বন্দ্বী নিল প্যানেলের নীল প্যানেলের প্রার্থী মির্জা মো. রিয়াজ হোসেন ২৫৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সহসভাপতি পদে সাদা প্যানেলের লীলা রানী চক্রবর্তী ৪১৫ ও সালাউদ্দিন সিপু ৪৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম নীল প্যানেলের প্রতিদ্বন্দ্বী অসীম কুমার বাড়ৈ ২৯৩ ও শেখ মেহেদী হাসান শাহীন ২৯৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

অর্থসম্পাদক পদে সাদা প্যানেলের মিজানুর রহমান মিন্টু ৪৬৮ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিন্দ্বন্দ্বী নীল দলের আব্দুল মালেক পেয়েছেন ২৬৭ ভোট। যুগ্ম সম্পাদক পদে সাদা প্যানেলের এস এম আতিকুল ইসলাম ৪৯৪ ভোট, সুমন চন্দ্র হালদার ৩৯২ ও পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিন্দ্বন্দ্বী নীল প্যানেলের নিজাম উদ্দিন ২৬৯ ও শাহ আলম ৩০৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে সাদা প্যানেলের প্রার্থী এসএম তৌহিদুর রহমান ৪৫৬, মুহাম্মদ ফিরোজ আলম সিকদার ৪৯৮, শহিদুল ইসলাম খলিফা ৪৩৮ ভোট ও নীল প্যানেলের প্রার্থী আ. রহমান চোকদার ৪১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের নুরে হাসান ২৮৭ ভোট, নীল প্যানেলের প্রার্থী শাহীন উদ্দিন মিয়া ২৩৩, হারুন অর-রসিদ ১৯৯ ও কাজী মাহমুদা ৩৬২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সমিতির ৮৮৬ জন ভোটারের মধ্যে ৭৪৮ জন ভোট দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com