শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গুঁড়িয়ে দেওয়া অবৈধ মার্কেটে হচ্ছে আধুনিক শরীর চর্চা কেন্দ্র

গুঁড়িয়ে দেওয়া অবৈধ মার্কেটে হচ্ছে আধুনিক শরীর চর্চা কেন্দ্র

এম.আই এ রাফিল, জবি প্রতিনিধি :

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক লক্ষ্মীবাজারে গুঁড়িয়ে দেওয়া অবৈধ মার্কেটের জায়গায় হচ্ছে মাতৃসদন ও আধুনিক শরীল চর্চা কেন্দ্র।

জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (তৎকালীন ঢাকা সিটি কর্পোরেশন) থেকে ১৯৯৫ সালে কার পার্কিং এর নামে লক্ষ্মীবাজার এলাকায় ১০.০৮ শতক জায়গা বরাদ্দ নিয়েছিল জনৈক বিল্লু নামীয় এক ব্যক্তি। ইজারার টাকা দুই কিস্তিতে পরিশোধ করার কথা থাকলেও প্রথম কিস্তি পরিশোধের পর সময়মতো দ্বিতীয় কিস্তি পরিশোধ না করায় কর্পোরেশন ১৯৯৫ সালে তার ইজারা বাতিল করে।

ইজারা বাতিল করা হলে জনৈক বিল্লু সংক্ষুব্ধ হয়ে দেওয়ানী আদালতে ইজারা বাতিলের বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং কার পার্কিং থাকা অবস্থায় তাকে উচ্ছেদের বিপক্ষে আদালত হতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা আনতে সক্ষম হন। পরে বর্ণিত কার পার্কিংয়ের জন্য ইজারা নেওয়া জায়গায় জনৈক বিল্লু গড়ে তোলেন অবৈধ মার্কেট। এই দীর্ঘ সময়ে তিনি কর্পোরেশনকে কোন অর্থ পরিশোধ না করলেও বহাল তবিয়তে ভোগ করে আসছিলেন এই অবৈধ সম্পদলব্দ অর্থ-বিত্ত।

অবশেষে (২৮জানুয়ারি) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ৭৩-৭৪ সুভাষ বোস এভিনিউ এর লক্ষ্মীবাজার মেইন রোড সংলগ্ন অবৈধ মার্কেটটি উচ্ছেদ করেন। উচ্ছেদ অভিযানে কাপড়ের দোকান ও কাঁচা বাজার গুড়িয়ে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com