বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠিতে খেসারি বাম্পার ফলনের সম্ভাবনা

ঝালকাঠিতে খেসারি বাম্পার ফলনের সম্ভাবনা

মোঃ নাঈম হাসান ঈমন রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ


ঝালকাঠির উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন এলাকাসহ চরাঞ্চলে খেসারি ডালের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। চলতি মৌসুমে তীব্র শীত ও ঘন কুয়াশার কারনে কৃষিজাত ফসল এবং কৃষকের ওপর মারাত্মক প্রভাব পড়ার পরও ফসলের ফলন ভাল হয়েছে। সঠিক সময়ে সঠিক পরিচর্যা এবং সার প্রয়োগ করার ফলে এই বছর খেসারি ডালের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

জেলার ৭টি ইউনিয়নের গ্রামাঞ্চলের কয়েক হাজার হেক্টর ফসলি জমিতে ডাল চাষের জন্য লক্ষ্যমাত্রা ধার্য করা হয়। কয়েকদিনের তীব্র কনকনে শীতের প্রভাবে ক্ষেতের তেমন কোন ক্ষতি হয়নি। জেলার অধিকাংশ ফসলি জমি নিচু এলাকা হওয়ায় পানি জমে থাকার কারণে দেরিতে চাষাবাদ শুরু করলেও খেসারি ডালের ফলন ভাল হবে বলে আশা করছে কৃষকরা। জেলার কয়েকটি চর অঞ্চল নলছিটি, পোনাবালিয়া, নাচনমহল, মঠবাড়ি,বড়ইয়া, ব্যাপক হারে খেসারির চাষাবাদ করা হয়। বিভিন্ন এলাকায় এখনও তীব্র শীত থাকার পরেও কৃষকরা মাঠে নামে কাজ করে যাচ্ছে। এদিকে কৃষকরা ডালের অধিক ফলনের জন্য সময় মতো সার প্রয়োগ করেছে। আগামী এক মাসের মধ্যেই খেত থেকে ডাল তুলতে পারবে বলে আশা প্রকাশ করেছে। প্রত্যেক উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা কৃষকদের সর্বদা পরামর্শ দিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com