শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নড়াইল ও কালিয়া পৌরসভায় আওয়ামীলীগ এর প্রার্থী জয়ী

নড়াইল ও কালিয়া পৌরসভায় আওয়ামীলীগ এর প্রার্থী জয়ী

মোঃ হাবিবুর রহমান স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইল পৌরসভায় আঞ্জুমান আরা ও কালিয়া পৌরসভায় ওয়াহিদুজ্জামান হীরা মেয়র নির্বাচিত হয়েছেন। জেলার দুইটি পৌর সভায় আওয়ামীলীগের দলীয় মনোনিত নৌকার প্রার্থীরা বে-সরকারিভাবে জয়ী হয়েছেন।

এর আগে,নড়াইল সদর ও কালিয়া পৌরসভায় আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে। আজ ৩০ (জানুয়ারি) তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন শেষ হয়। সকাল ৮ টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪ টায় ভোট চলাকালে ভোটার উপস্থিতি ও ছিলো চোখে পড়ার মত।

নড়াইল পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত আঞ্জুমান আরা (নৌকা), বি এন পি মনোনীত জুলফিকার আলী (ধানের শীষ),ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মনোনীত মাওলানা খায়রুজ্জামান (হাত পাখা), প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন এবং কালিয়া পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত ওয়াহিদুজ্জামান হীরা (নৌকা),বি এন পি মনোনীত ওয়াহিদুজ্জামান মিলু (ধানের শীষ) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ ওয়ালিউল্লাহ বলেন, ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে জেলার দু’টি পৌরসভার ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। নড়াইল পৌরসভায় ৭৪.৯২% এবং কালিয়া পৌরসভায় ৮২% ভোট পড়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com