বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পাবনা পৌরসভা নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী শরীফ উদ্দিন ১২২ ভোটে বিজয়ী

পাবনা পৌরসভা নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী শরীফ উদ্দিন ১২২ ভোটে বিজয়ী

পার্থ হাসান,পাবনা

পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র)
শরীফ উদ্দিন প্রধান বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

পাবনা সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান শনিবার রাত সাড়ে ৯টায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত বেসরকারি ফলাফলে জেলা যুবলীগের সাবেক সভাপতি, স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকের শরীফ উদ্দিন প্রধান ২৭ হাজার ৯৬৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী জেলা যুুবলীগের আহবায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি পেয়েছেন ২৭ হাজার ৮৪৭ ভোট। ১২২ ভোটে আওয়ামীলীগ প্রার্থী পরাজিত হলেন বিদ্রোহী প্রার্থীর কাছে।

এছাড়াও এই নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নুর মোহাম্মদ মাসুম বগা পেয়েছেন ৭ হাজার ৫০৪ ভোট, জাতীয় পার্টির প্রার্থী চৌধুরী মোহাম্মদ মাহাবুবুল হক রাজন পেয়েছেন ২৭৬ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু বকর সিদ্দিক পেয়েছেন ১৬৫৯ ভোট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com