সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কালিয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী লিটন

কালিয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী লিটন

মোঃ হাবিবুর রহমান স্টাফ রিপোর্টার নড়াইলঃ

পৌর নির্বাচনের পূর্ব মুহুর্তে নড়াইলের কালিয়া পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চামচ প্রতীকের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) ও বর্তমান মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন।

আজ শুক্রবার বেলা ১১টায় কালিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

এ সময় উপস্তিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি, কালিয়া পৌরসভার সাবেক মেয়র বি এম একরামুল হক টুকু, সাবেকর পৌর মেয়র অ্যাড. বি এম এমদাদুল হক টুলু, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোল্লা এমদাদুল হকসহ উপজেলা আওয়ামী লীগ, যবহলীগ,ছাত্রলীসহ বিপুল সংখ্যক নেতা কর্মি উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুশফিকুর রহমান বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ , দলের স্বার্থে এবং নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক মুক্তির অনুরোধে আমি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ওয়াহিদুজ্জামান হিরাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্তিত ছিলেন। আগামীকাল ৩০ জানুয়ারি শনিবার কালিয়া পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com