বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাত পোহালেই স্বরূপকাঠি পৌরসভা নির্বাচন-সাধারণ ভোটারদের মনে নানা সংশয়

রাত পোহালেই স্বরূপকাঠি পৌরসভা নির্বাচন-সাধারণ ভোটারদের মনে নানা সংশয়

মোঃমিজানুর রহমান//পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

ভোটারদের মনে নানা সংশয় উৎকন্ঠার মধ্যদিয়ে, রাত পোহালেই আগামী ৩০ জানুয়ারি শনিবার পিরোজপুর জেলার একমাত্র নেছারাবাদ উপজেলার স্বরুপকাঠী পৌরসভার তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে একটানা বিকেল ৪ টা পর্যন্ত।
স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ১৪ হাজার ৯২১ জন।
মেয়র পদে বিভিন্ন দলীয় প্রার্থীর পক্ষে মাঠ পর্যায়ে ভোটারদের কাছে প্রচার প্রচারণা করেছেন কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন নেতারা।তাই শেষ সময়ে প্রার্থীরা ব্যস্ত সময় পার করেছেন নিজেদের প্রচার প্রচারণায়, সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটে গিয়েছিলেন প্রার্থীরা , দিয়েছেন না না প্রতিশ্রুতি। স্বরূপকাঠী পৌরসভা নির্বাচনে এবার ৬ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ১৪ হাজার ৯২১ জন।
সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. ইউসুফ হারুন জানান অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষে পৌরসভার ৯টি ভোট কেন্দ্রে নয়জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্বে থাকবেন। শান্তি শৃংখলা রক্ষার্থে প্রতিটি ভোট কেন্দ্রে একজন এসআইয়ের নেতৃত্বে ছয় জন পুলিশ সদস্যসহ আনসার বাহিনী সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়াও রয়েছে মোবাইল টিম এবং ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বিজিবি ও র‍্যাব।
প্রসংগত,৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রেজাউল করিম মন্টুর মৃত্যুজনিত কারনে ওই ওয়ার্ডের কাউন্সিলর ভোট স্থগিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com