বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সুজানগর পৌরসভা নির্বাচন স্থগিত!

সুজানগর পৌরসভা নির্বাচন স্থগিত!

পার্থ হাসান,পাবনা

নির্বাচনের ভোট গ্রহনের মাত্র একদিন আগে সিমানা জটিলতার কারণ দেখিয়ে পাবনার সুজানগর পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সুজানগর পৌরসভা নির্বাচন স্থগিত হওয়ার পর রিটার্নিং অফিসার পৌরসভার সব নির্বাচনী কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি ২০২১) রাতে নির্বাচন কমিশন থেকে উপজেলা নির্বাহী অফিসার ও সুজানগর পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে এ সংক্রান্ত চিঠি আসে। এ চিঠি পাওয়ার পরই নির্বাচনী কার্যক্রম বন্ধ করা হয়েছে মর্মে পৌরসভায় মাইকিং করা হয়েছে।

এর আগে গত ১৫ ডিসেম্বর হাইকোর্টের মাননীয় বিচারপতি মো. মজিবুর রহমান এবং বিচারপতি মহিউদ্দিন শামিমের সমন্বয়ে গঠিত বেঞ্চের দেয়া আদেশে দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় সুজানগর পৌরসভার নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ নির্বাচন সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করা হয়।

হাইকোর্ট গেজেটে প্রকাশিত বর্ধিত শহর এলাকার ভোটার তালিকা হালনাগাদ করে পাবনার সুজানগর পৌরসভার নির্বাচন করার নির্দেশ দেন।

পাবনার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার সিদ্দিকুর রহমান এবং একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার মোখছেদ আলী এক রিট আবেদনে বলেন, ১৯৯৮ সালে সুজানগর পৌরসভা প্রতিষ্ঠাকালে সাবেক সুজানগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মথুরাপুর, নারায়ণপুর ও কৃঞ্চপুর গ্রাম অজ্ঞাত কারণে পৌরসভা থেকে দেয়া হয়।

পরবর্তী সময়ে সুজানগর পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান, মেয়র এবং রাজনৈতিক নেতাদের কাছে ওই তিন এলাকার জনসাধারণ পৌরসভায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করে। এরপর ২০১৫ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল ওহাব পৌর মেয়র নির্বাচিত হন।

এরপর আবারও ওই তিন এলাকার মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ তিন এলাকাকে পৌরসভায় অন্তরর্ভুক্তির জন্য যথাযথ কর্তৃপরে কাছে আবেদন করেন। এরই পরিপ্রেেিত ২০১৮ সালের ১৭ এপ্রিল এবং একই বছরের ৬ আগস্ট উল্লেখিত তিন এলাকা সুজানগর পৌরসভার অর্ন্তভুক্ত করে সরকারি গেজেট প্রকাশিত হয়।

চূড়ান্ত সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনের দাবিতে ইতোমধ্যে এলাকাবাসী কয়েক দফা মানববন্ধনসহ বিােভ সমাবেশ করেছেন।

এ অবস্থায় বাদীর আরজি আমলে নিয়ে হাইকোর্ট নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, কেবিনেট ডিভিশনের সচিব, অতিরিক্ত সচিব, পাবনার জেলা প্রশাসক, সুজানগর পৌরসভার মেয়র, সুজানগর উপজেলা নির্বাহী অফিসার, ভায়না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালন-২ অধিশাখার উপসচিব, সহকারী সচিবের বিরুদ্ধে রুল জারি করেন।

এদিকে আগের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২০ ডিসেম্বর ২ জন মেয়র এবং ৪৬ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন, এবং যাচাই বাচাই শেষে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়ে। সকল প্রার্থীই নির্বাচনে প্রতিক বরাদ্ধ পেয়ে ব্যাপক নির্বাচনি প্রস্তুতি গ্রহণ করে, কিন্তু ভোট গ্রহণের ঠিক ২ দিনের মাথায় নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত আসল কমিশন থেকে।

পাবনা জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও প্রধান রিটার্নিং কর্মকর্তা, মাহবুবুর রহমান নির্বাচন স্থগিতের সত্যতা নিশ্চিত করে জানান, নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পাওয়ার পরই সুজানগর পৌরসভার নির্বাচন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পৌরসভাধীন সকল এলাকায় মাইকিং করে সকলকে জানিয়ে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com