বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধীতা পাবনায় ১৮ আওয়ামীলীগ নেতাকে শোকজ নোটিশ

পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধীতা পাবনায় ১৮ আওয়ামীলীগ নেতাকে শোকজ নোটিশ

পার্থ হাসান,পাবনা

পাবনা পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী আলী মর্তুজা বিশ^াস সনির বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থী শরীফ উদ্দিন প্রধানের পক্ষে নির্বাচনে প্রত্যক্ষ ভাবে অংশগ্রহণ করায় দলের ১৮ গুরুত্বপূর্ণ নেতাকে কারণ দর্শানো নোটিশ পাঠিয়েছে জেলা আওয়ামীলীগ। বৃহঃস্পতিবার পাবনা জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নোটিশ প্রাপ্তদের আগামী ১১ ফেব্রæয়ারীর মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, নোটিশপ্রাপ্তরা পৌর নির্বাচনে আওয়ামীলীগ
মনোনীত প্রার্থী আলী মর্তুজা বিশ^াস সনির বিরোধীতা করে বিদ্রোহী প্রার্থী জেলা যুবলীগের সাবেক সভাপতি শরিফ উদ্দিন প্রধানের পক্ষে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছেন। যা দলের গঠনতন্ত্রের ৪৭ ( ঠ) ধারার পরিপন্থি।এমতাবস্থায় নোটিশপ্রাপ্তদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না জানতে চেয়ে তার যৌক্তিক কারণ ব্যাখ্যা করে জবাব দেয়ার নির্দেশ দেয়া হল।
নোটিশ প্রাপ্তরা হলেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু, আব্দুল হামিদ মাস্টার, যুগ্ম সম্পাদক আবু ইসাহাক শামীম, এডভোকেট বেলায়েত আলী বিল্লু, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল বারী বাকী, দপ্তর সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ বাবু, প্রচার সম্পাদক কামিল হোসেন, ধর্ম সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, শ্রম সম্পাদক সরদার মিঠু আহমেদ, কার্যকরী সদস্য ইমদাদ আলী বিশ^াস, উপদেষ্টা ইদ্রিস আলী বিশ^াস, আসম আব্দুর রহিম পাকন, লিয়াকত আলী, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, পৌর আওয়ামীলীগ সভাপতি তসলিম হাসান সুমন, সাধারণ সম্পাদক শাজাহান মামুন।


জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স বলেন, দলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এমপির নির্দেশে তাদের শোকজ নোটিশ দেয়া হয়েছে। জবাব পেলে দলের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com