বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পাবনা পৌরসভায় নৌকার বিরোধীতা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক বহিষ্কার, কমিটি বিলুপ্ত

পাবনা পৌরসভায় নৌকার বিরোধীতা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক বহিষ্কার, কমিটি বিলুপ্ত

পার্থ হাসান,পাবনা

পাবনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালানোয় পাবনা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান শেখ ও সাধারণ সম্পাদক আরমান হোসেনকে বহিষ্কার উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, পাবনা সদর পৌরসভা নির্বাচনে দলীয় নির্দেশনা অমান্য করায় পাবনা সদর উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ ইমরান শেখ এবং সাধারণ সম্পাদক মোঃ আরমান হোসেনকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হল এবং একই সাথে পাবনা সদর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
তবে, এ বহিষ্কারাদেশে কোন দুঃখ নেই বলে মন্তব্য করেছেন সদর উপজেলা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সাধারন সম্পাদক আরমান হোসেন। তিনি বলেন, অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম করার আদর্শ নিয়ে ছাত্রলীগের রাজনীতি শুরু করেছিলাম। হাইব্রীড টাকাওয়ালা ও স্বাধীনতাবিরোধীদের কাছে এখন পাবনার রাজনীতি জিম্মি হয়ে পড়েছে। টাকার বিনিময়ে আদর্শ না বিকিয়ে, ত্যাগী ও আদর্শবান আওয়ামীলীগের পক্ষে থাকায় আামাদের কমিটি বিলুপ্ত করা হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় এমন বহিষ্কার হতে আমি হাজারবার রাজি আছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com