বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরগুনায় ইরি-বোরো চাষে ব্যস্ত কৃষকরা

বরগুনায় ইরি-বোরো চাষে ব্যস্ত কৃষকরা

মো.মিজানুর রহমান নাদিম
বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলায় আগাম ইরি-বোরো চাষে শীত উপেক্ষা করে ব্যস্ত হয়ে পড়েছেন বিভিন্ন এলাকার কৃষকরা।এলাকার মানুষ কৃষির উপর নির্ভরশীল।এখানে নেই কোনো শিল্প কারখানা। কৃষকরা ইরি-বোরো চাষের পাশাপাশি সরিষা,ডালসহ আরো বিভিন্ন জাতের ফসল দিয়ে থাকে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে,উপজেলার বিভিন্ন জায়গায় চারা বীজ লাগাতে ব্যস্ত কৃষকরা।কেউ পাম্প দিয়ে জমিতে সেচ দেয়।আবার কেউ ইরির বীজ ফালানোর আগে জমিতে বিভিন্ন জাতের সার-ওষুধ প্রয়োগ করে থাকে।কেউ আবার বীজ তোলায় ব্যস্ত।

কৃষকরা জানান,এবার আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন মোটামুটি হয়েছে।করোনায় এবার ধানের দাম প্রথম থেকে ভাল ছিল এবং শেষ পর্যায়ে ধানের বাজারে অস্থিতিশীলতা দেখা গেছে।আমাদের অনেকের ধান বাসার আঙ্গিনায় উঠতে অনেক সময় লেগে গেছে।শেষ পর্যায়ে বাজারের দাম না পাওয়ায় এখন ও রয়েছে।বাজারে ধানের দাম ভাল থাকলে আমাদের সুবিধা হতো। বাজারে দাম ভাল পাওয়ায় আসায় আমরা অনেকে ইরি-বোরো চাষ করতেছি।বাজারে ধানের যদি ভাল থাকে এবং সরকার কর্তৃক অন্যান্য সুযোগ সুবিধা পেলে আমরা ভাল ফলনের আশা করি।প্রতি বিঘায় সেচ, চাষ, সার ও কীটনাশক এবং মজুরিসহ সর্বমোট ৭/৮ হাজার টাকা খরচ হয়।ধানের দাম বাড়ানোর দিকে সরকারের সুদৃষ্টি কামনা করছি আমরা।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে,প্রথম দিক থেকে ধানের দাম বেশী থাকায় উপজেলার কৃষকরা ইরি-বোরো চাষের আগ্রহ বাড়ছে।গত বছরের তুলনায় এবারে প্রায় ৩হাজার হেক্টর জমিতে লক্ষমাত্রা ছাড়িয়েছে।এখন থেকে শুরু করে ফাল্গুন মাসের মাঝামাঝি সময় পর্যন্ত।উচ্চ ফলনশীল জাতের বিরি-২৮ আরো অন্যান্য বীজ রোপণ করছে।এছাড়া ও বিভিন্ন জাতের মুগ ডাল,সরিষা বীজ চাষ করছে।

উপজেলা কৃষি অফিসার জনাব আরিফুর রহমান বলেন,ইরি-বোরে চাষে ঝুঁকছে কৃষকরা।কৃষকদের আমরা বিভিন্ন ভাবে সহায়তা দিয়ে থাকি।ইরি-বোরো চাষে সরকারের ইতিবাচক দৃষ্টি রয়েছে।চলতি মৌসুমে ১০৫৯জন চাষিকে সরিষা,ভৃুট্টা,মুগসহ বিভিন্ন জাতের বীজ দেওয়া হয়েছে।কৃষি উৎপাদনে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com