রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

শিরোনাম :
সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান
সুশান্ত সিংহ রাজপুত আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের।

সুশান্ত সিংহ রাজপুত আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের।

রহস্যজনকভাবে মারা গিয়েছেন বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। রবিবার সকালে মুম্বইয়ের বান্দ্রার বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর দেহ। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের।

শোনা যাচ্ছে, গত ছয়মাস ধরে ক্লিনিক্যাল ডিপ্রেশন ছিলেন সুশান্ত। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শ্রীলেখার কথায়, “সুশান্তের খবরটা জানার পর থেকে খুব কষ্ট হচ্ছে। সত্যি খুব কষ্ট হচ্ছে। বারবার নিজের মনটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছি। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকছি। কারণ ওর হাসি মুখের ছবিটা দেখলেই মনটা খারাপ হয়ে যাচ্ছে।”শ্রীলেখা বলেন, “আমার মনে হয়, কোনও একটা মাত্র কারণের জন্য কেউ এরকম একটা কাজ করে না।

এর পেছনে অনেক কারণ থাকে। যদিও এখনও পোস্ট মর্টেমের রিপোর্টটা পাওয়া যায়নি। তবে ডিপ্রেশন এখন মর্ডান লিভিং-এর একটা পার্ট হয়ে গেছে। আমরা ছোটবেলায় জানতাম না ডিপ্রেশন খায় না গায়ে মাখে।এই যৌথ পরিবার থেকে নিউক্লিয়ার ফ্যামিলিতে একা থাকার ইচ্ছে, কিংবা এই ভার্চুয়াল দুনিয়ার মধ্যে থাকা, এই সবকিছুই ডিপ্রেশনের একটা কারণ। একটা স্মল টাউনের ছেলে বোম্বেতে এসে ছিল, আমরা তো সবসময় লোকের বাইরেটা দেখি, তাই ভিতরে কি চলছে বুঝতে পারি না।

সফল-বিফল কোনও ব্যাপারই না। যতই টাকা পয়সা, নাম-যশ থাকুক না কেন মানসিক কষ্টটা কোনও কিছু দিয়েই দূর করা যায় না। তাই এখন মানুষের কথা বলার লোকের খুব প্রয়োজন।কথা বলার লোকের এখন খুব অভাব। সবাই এখন আমরা ভার্চুয়াল দুনিয়ায় কথা বলি। তাই কে সত্যি বলছে, কে মিথ্যে বলছে বোঝাটা খুব কঠিন। তাই সামনাসামনি বসে কথা বলার মত বন্ধু আমাদের খুব দরকার। আমাদের এখন সবাইকে আরও একটু বেশি সহমর্মী হতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com