বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চট্টগ্রাম ১৯ নং ওয়ার্ডে আওয়ামী লীগ প্রার্থীর স্ত্রীর ওপর বিএনপির হামলা

চট্টগ্রাম ১৯ নং ওয়ার্ডে আওয়ামী লীগ প্রার্থীর স্ত্রীর ওপর বিএনপির হামলা

নিউজ ডেস্ক

আসন্ন চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীর প্রচারণার সময় বিএনপির কাউন্সিলর প্রার্থীর নেতা-কর্মীরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। ২৪ জানুয়ারি (রোববার) দুপুরে বন্দরনগরীর চট্টগ্রামের ১৯ নং ওয়ার্ডে এ হামলা চালায় বিএনপির কর্মীরা।

জানা যায়, আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী নুরুল আলম মিয়ার স্ত্রী শান্তার নেতৃত্বে মহিলা নেতা-কর্মীদের নিয়ে নৌকা ও মিষ্টি কুমড়ার প্রচারণা চালানোর সময় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে একই ওয়ার্ডের বিএনপি মনোনীত কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আসুর স্ত্রী রানীর নেতৃত্বে ১৫-২০ জন নারী ও ৮ -১০ পুরুষ সমর্থক হামলা ও ভাঙচুর চালায়।

ওই ঘটনায় নৌকা সমর্থিত দুই সমর্থক আহত হয়। আহতরা হলেন নুরুল আলম মিয়ার স্ত্রী শান্তা (৩৫) ও তার ভায়ের স্ত্রী ইসরাত জাহান(৩৩)।

হামলাকারীরা আওয়ামী লীগ সমর্থিত নুরুল আলম মিয়ার নির্বাচনী অফিসের ভেতরে ঢুকে নৌকার পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে বলে প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com