বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নেছারাবাদে নৌকা মার্কার কর্মী সমর্থকদের ভয়ভীতি ও হুমকি ধামকির অভিযোগ

নেছারাবাদে নৌকা মার্কার কর্মী সমর্থকদের ভয়ভীতি ও হুমকি ধামকির অভিযোগ

(আওয়ামীলীগের মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন)

মোঃ মিজানুর রহমান// পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের পদ পদবীধারী কিছু সিনিয়র নেতা দলীয় প্রার্থীকে নির্বাচনে সহযোগিতা না করা এমনকি ওইসব সিনিয়র নেতাদের সমর্থকরা বিদ্রোহী প্রার্থীর পক্ষ নিয়ে কাজ করা এবং নৌকা প্রতিকের কর্মি সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মো. গোলাম কবির। শনিবার দুপুরে মেয়র কবির তার নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। মেয়র গোলাম কবির আওয়ামীলীগ দলীয় সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম,সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম,প্রচার সম্পাদক শওকত আকবর এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কাজী সাইফুদ্দিন তৈমুরের নাম উল্লেখ করে বলেন, আমি এদের সকলের সাথে দেখা করে নির্বাচনে কাজ করার অনুরোধ করেছি, কিন্তু তারা নির্বাচনে আমাকে কোন সহযোগিতা করছেন না। এসব নেতারা নৌকা প্রতিকের নির্বাচনী কার্যক্রমে অংশ গ্রহণ না করে প্রতিদ্বন্দ্বি বিদ্রোহী প্রার্থীদেরকে ইন্ধন দিচ্ছেন এবং তার কর্মি সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছেন বলে কবির অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ালীগের সদস্য সৈয়দ সহিদ উল আহসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হামিদ,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম ফুয়াদ,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, ইউপি চেয়ারম্যান ও জেলা আ.লীগের সদস্য শেখর সিকদার প্রমুখ। মেয়রের অভিযোগের বিষয় জানতে চাইলে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম বলেন,নৌকার বিরোধিতা করার অভিযোগ সম্পূর্ন উদ্দেশ্য প্রনোদিত। তিনি বলেন, আমি পৌর এলাকার বাইরের বাসিন্দা। তার পরেও সাধ্যমত দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছি। এ বিষয় এস এম মুইদুল ইসলাম বলেন,দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করছি এমন অভিযোগ শুনলে কষ্ট লাগে। যদি তাই হয় তাহলে তার প্রমান দিতে বলেন। প্রসঙ্গত দলীয় মনোনয়ন না পেয়ে আওয়ামীলীগ নেতা অধ্যাপক মাহমুদুর রহমান ও পৌর যুবলীগের সভাপতি শিশির কর্মকার বিদ্রোহী প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com