শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
“মুজিব শতবর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না” -মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

“মুজিব শতবর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না” -মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

এই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাসে প্রথমবারের মত আজ একযোগে ৬৯,৯০৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ নতুন ঘর উপহার দিয়েছেন। গণভবন হতে দেশের ৬৪ জেলার ৪৯২টি উপজেলার সঙ্গে সংযুক্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ প্রান্তে উপস্থিত ছিলেন মোঃ মতিউল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসক, পটুয়াখালী; বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব মােঃ খলিলুর রহমান মােহন, চেয়ারম্যান, জেলা পরিষদ, পটুয়াখালী; বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব কাজী আলমগীর, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; জনাব অ্যাডভােকেট মােঃ গােলাম সরােয়ার, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পটুয়াখালী সদর; জনাব মহিউদ্দিন আহম্মেদ, মেয়র, পটুয়াখালী পৌরসভা; জনাব শাহ মােঃ রফিকুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, পটুয়াখালী; জনাব লতিফা জান্নাতী, উপজেলা নির্বাহী অফিসার, পটুয়াখালী সদর। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিগণ, উপকারভোগীগণ এবং সাংবাদিকবৃন্দ।

কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন শেষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে পটুয়াখালী সদর উপজেলার উপকারভোগীদের হাতে ঘরের সনদসহ অন্যান্য কাজগপত্র তুলে দেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী সহ অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়াও পটুয়াখালী জেলার অন্য সাতটি উপজেলায় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে উপকারভোগীদের হাতে ঘরের সনদ তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পটুয়াখালী জেলায় ক-শ্রেণির (ভূমিহীন ও গৃহহীন) ২১৩১ টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে; যার মধ্যে ৭২৯ টি ঘরের সনদসহ অন্যান্য কাজগপত্র আজ উপকারভোগীদের হাতে হস্তান্তর করা হলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com