বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ব‌রিশাল নদীবন্দরের অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ বিআইড‌ব্লিউ‌টির চেয়ারম্যানের

ব‌রিশাল নদীবন্দরের অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ বিআইড‌ব্লিউ‌টির চেয়ারম্যানের

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

বরিশাল নদীবন্দরের অব্যবস্থাপনার চিত্র দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটি) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। এসময় তিনি নদীবন্দর ব্যবহাকারীদের আরও যত্নবান হওয়ার আহ্বান জানান। আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল সোয়া ৯টায় বরিশাল নদীবন্দর পরিদর্শনকালে এই অভিমত প্রকাশ করেন গোলাম সাদেক। এসময় বন্দরের নোংরা পরিবেশসহ বিভিন্ন অবস্থাপনা দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন তিনি।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান বলেন- প্রতিবছর বাংলাদেশে প্রায় ২ বিলিয়ন ঘনমিটার পলি নদীর পানিতে ভেসে আসে। দেশের ১০ হাজার কিলোমিটার নদীপথ সচল রাখতে প্রতিবছর ২০ থেকে ২৫ কোটি ঘনমিটার পলি ড্রেজিং প্রয়োজন। সেই তুলনায় বর্তমানে খুব জোর ৭ কোটি ঘনমিটার ড্রেজিং করা সম্ভব।
গত অর্থবছরে প্রায় সাড়ে ৫ কোটি ঘন মিটার অপসারণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ড্রেজিংয়ে কোন অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র উপ পরিচালক (বন্দর বিভাগ) আজমল হুদা মিঠু এবং বরিশালের বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com