বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাণীশংকৈলে পৌর মেয়র পদে ১২ ও কাউন্সিলর পদে ৪১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন ।

রাণীশংকৈলে পৌর মেয়র পদে ১২ ও কাউন্সিলর পদে ৪১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন ।

মাহাবুব আলম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৌর নির্বাচনের জন্য ১৭ জানুয়ারি রবিবার শেষ দিনে মেয়র পদে ১২ জন ও কাউন্সিলর পদে মোট ৪১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন যার মধ্যে পুরুষ ৩০ জন ও মহিলা ১১ জন ।

মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান (মোস্তাক ), বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুন্নবী বিশ্বাস পান্না, ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলমগীর হোসেন, নিজে নির্বাচন অফিসে উপস্থিত হয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন ।

এছাড়াও আওয়ামী লীগ দলীয় বর্তমান মেয়র আলমগীর সরকার, রফিউল ইসলাম,নওরোজ কাউসার কানন,ইস্তেখার আলম, রুকুনুল ইসলাম ডলার, ও সাধন বসাক এবং এই সাথে মোখলেসুর রহমান, মোকাররম হোসেন ও আব্দুল খালেক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ।

প্রসঙ্গত এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৭০২ তার মধ্যে পুরুষ ৭৩৯০ ও মহিলা ৭৩১২ জন। আগামী ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে । উপজেলা নির্বাচন কর্মকর্তা আঁখি সরকার বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন । ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com