বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী বিজয়ী

বোয়ালমারীতে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী বিজয়ী


আব্দুল্লাহ আল মামুন রনী,
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারী পৌর নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী সাংবাদিক সেলিম রেজা লিপন। তিনি পেয়েছেন ৯ হাজার ২৩৯ ভোট।
প্রতিন্দ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর চেয়ে তিনি এগিয়ে রয়েছেন ৫ হাজার ৩৫১ ভোটে। আলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. লিটন মৃধা পেয়েছেন ৩ হাজার ৮৮৮ ভোট।

বিচ্ছিন্ন দুটি সংঘর্ষ ছাড়া শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ৯ নং ওয়ার্ডের ভোট কেন্দ্রে সহিংসতার জন্য কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত কেন্দ্রের ভোট সংখ্যা ২ হাজার ৭২২।
শনিবার রাত আটটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করে জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, ৯ নং ওয়ার্ডের কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত থাকায় মো. সেলিম রেজা লিপনকে এই মুহূর্তে বিজয়ী ঘোষণা করা হচ্ছে না। আমরা নির্বাচন কমিশনেকে বিস্তারিত লিখিতভাবে জানাব। এ ব্যাপারে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

তিনি বলেন, ৮টি কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটে আওয়ামী লীগ প্রার্থী সেলিম রেজা লিপন পেয়েছেন ৯ হাজার ২৩৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী লিটন মৃধা পেয়েছেন ৩ হাজার ৮৮৮ ভোট ও বিএনপি প্রার্থী আব্দুর শুকুর শেখ পেয়েছেন ২ হাজার ৫৮৭ ভোট।
এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ড থেকে রাজিবুর রহমান বিপ্লব, ২ নং ওয়ার্ড থেকে জমির আলী, ৩ নং ওয়ার্ড থেকে শেখ আজিজুল হক, ৪ নং ওয়ার্ড থেকে জাহাঙ্গীর হোসেন, ৫ নং ওয়ার্ড থেকে মো. মিনাজুর রহমান লিপন মিয়া, ৬ নং ওয়ার্ড থেকে আ. ছামাদ খান, ৭ নং ওয়ার্ড থেকে মোমিন খান, ৮ নং ওয়ার্ড থেকে মো. রুহল মৃধা এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে হোসনে আরা, মাসুদা আক্তার রুমা বিজয়ী হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com