বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পটুয়াখালীতে বউয়ের মৃত্যু শুনে স্বামীও মৃত্যু! দুজনকে রাখা হবে পাশাপাশি।

পটুয়াখালীতে বউয়ের মৃত্যু শুনে স্বামীও মৃত্যু! দুজনকে রাখা হবে পাশাপাশি।

আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীতে অসুস্থ স্ত্রীর জন্য ওষুধ কিনতে ফামের্সীতে গিয়েছিলেন গোলাম মোস্তফা (২৯) নামে এক শিক্ষক। ওষুধ কেনারত অবস্থাতেই খবর এলো, তার স্ত্রীর আর এ দুনিয়াতে নেই। এতে সংজ্ঞাহীন হয়ে পড়েন গোলাম মোস্তফা। পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনিও।

১৪ জানুয়ারি বৃহস্পতিবার সকালে পটুয়াখালী ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ঘটেছে এমন হৃদয় বিদারক ঘটনা।

পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি মাসের ৬ তারিখে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে একটি সন্তান প্রসব করেন গোলাম মোস্তফার স্ত্রী কলি বেগম (২০)। সেখান থেকে ১১ তারিখ বাড়িতে ফেরেন তিনি। এরপর গত রাতে অসুস্থ হয়ে পড়লে আজ সকালে তাকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়।

এদিকে অসুস্থ স্ত্রীর জন্য ফার্মেসীতে ওষুধ কিনছিলেন স্বামী গোলাম মোস্তফা। এ সময় হঠাৎ স্ত্রীর মৃত্যুর খবর জানতে পারেন। আর এতেই সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে তাৎক্ষণিক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোলাম মোস্তফা স্থানীয় ইসাক মডেল ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। আর কলি বেগম ছিলো গৃহিনী। এতো অল্প বয়সে একসঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাদের জন্য এখন পাশাপাশি দুটি কবর খোঁড়া হচ্ছে।

হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, মৃত কলি বেগম আজ সকাল ৭-৫০ মিনিটে হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হন। পরে ৮-১০ মিনিটে তিনি মারা যান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com