বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মেয়র প্রার্থীর ওপর হামলা : ফখরুলের নিন্দা, আ.লীগের পাল্টা অভিযোগ

মেয়র প্রার্থীর ওপর হামলা : ফখরুলের নিন্দা, আ.লীগের পাল্টা অভিযোগ

গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট কাজী খানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, বিএনপির নির্বাচনী কার্যালয় তছনছসহ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট কাজী খানকে কুপিয়ে আহত করে। তাকে উদ্ধার স্থানীয় হাসপাতালে নেয়া হলে সেখানেও তার ওপর আরেক দফা হামলা চালানো হয়। এতে পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মন্ডলসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

এ ছাড়া হামলায় পৌরসভার কয়েকজন বিএনপি কর্মীর বাড়ি-ঘরও ভাঙচুর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন মির্জা ফখরুল।

এদিকে, রোববার বিকেলে বিএনপি মহাসচিবের নিন্দার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন শ্রীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান।

তিনি বলেন, আওয়ামী লীগ কর্তৃক বিএনপি প্রার্থীসহ নেতাকর্মীদের ওপর হামলার যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ বানোয়াট, মনগড়া, ভিত্তিহীন। পৌর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং আমার ইমেজ নষ্ট করতে হামলার নাটক সাজানো হয়েছে।

পাল্টা অভিযোগ করে তিনি বলেন, পার্শ্ববর্তী ভালুকা, গফরগাঁওসহ দেশের বিভিন্ন স্থান থেকে সন্ত্রাসীদের জড়ো করে নৌকা প্রতীকের পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলে। এ বিষয়ে একাধিক অভিযোগ নির্বাচন কমিশনে জমা দেয়া হয়েছে।

উল্লেখ্য, রোববার দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৩৫ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

এর আগে সকাল সাড়ে ১০টায় বিএনপি প্রার্থীর বসতবাড়ি ও নির্বাচনী কার্যালয়েও হামলার ঘটনা ঘটে বলেও অভিযোগ পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com