বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নড়াইল ও কালিয়ায় পৌরসভা নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

নড়াইল ও কালিয়ায় পৌরসভা নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইল ও কালিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

রবিবার ছিলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নড়াইল পৌরসভায় সাধারণ কাউন্সিলর ১ জন এবং কালিয়া পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আ.লীগের সহ সভাপতি বিএম এমদাদুল হক টুলু, সংরক্ষিত কাউন্সিলর পদে ১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৮ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এর ফলে নড়াইল ও কালিয়ায় মেয়র পদে ৭ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৭১ জন প্রার্থী এ নির্বাচনে অংশ গ্রহণ করছেন।

এর মধ্যে নড়াইল পৌরসভায় মেয়র পদে ৪ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন এবং কালিয়া পৌরসভায় মেয়র পদে ৩ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন প্রার্থীর এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নড়াইল পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত নারী নেত্রী আঞ্জুমান আরা, মনোনয়নবঞ্চিত নড়াইল পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন আলম, বিএনপি মনোনয়নপ্রাপ্ত জুলফিকার আলী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়নপ্রাপ্ত মাওলানা খায়রুজ্জামান এবং কালিয়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত ওয়াহিদুজ্জামান হিরা,আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত সাবেক আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন এবং বিএনপির মনোনয়নপ্রাপ্ত ওয়াহিদুজ্জামান মিলু প্রতিদ্বন্দ্বিতা করবেন।

১১ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং আগামী ৩০ জানুয়ারী এই দুই পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com