বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সুন্দরগঞ্জে পৌর নির্বাচন হবে চতুরমূখী লড়াই।

সুন্দরগঞ্জে পৌর নির্বাচন হবে চতুরমূখী লড়াই।

সাইফুল ইসলাম সুইট, ব্যুরো প্রধান, রংপুর বিভাগ।


আসছে ১৬ জানুয়ারি গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। প্রার্থী হিসাবে আওয়ামীলীগের মেয়র পদে আব্দুল্লাহ্ আল মামুন-নৌকা, বিএনপি’র আবু খায়ের মোঃ মশিউর রহমান-ধানের শীষ, জাপার আব্দুর রশিদ সরকার ডাবলু-লাঙ্গল, আ’লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে খয়বর হোসেন সরকার মওলা-নারিকেল গাছ, দেবাশীষ কুমার সাহা-মোবাইল ফোন মার্কা নিয়ে নির্বাচন করছেন।
এছাড়া, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আহসান হাবীব মাসুদ-সিংহ ও আল শাহাদৎ জামান জিকো-জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতায় এখন মাঠে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা কোমর বেঁধে মাঠে নেমেছেন। তাদের স্বপক্ষে প্রচার-প্রচারনায় এখন তুঙ্গে। এরইমধ্যে গোটা পৌর এলাকা পোস্টারে-পোস্টারে ছেয়ে গেছে। হোটেল রেস্তরাগুলোতে চলছে চায়ের কাপের ঝনঝনানি। প্রচারনা মাইকের শব্দে পৌরবাসীসহ উপজেলা প্রবেশকারীদের বিরক্তিকর অবস্থা সৃষ্টি হয়েছে। এদিকে, মেয়র প্রার্থীরা তাদের স্বপক্ষে জনসমর্থন ফিরিয়ে আনতে ঘুম হারাম করে নাওয়া-খাওয়া ছেড়ে দিয়ে ভোটার দারে দারে ঘুরছেন। অংশ নিচ্ছেন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও দলীয় সভা সমাবেশে।
এ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় উপজেলা আওয়ামীলীগ সদস্য ও সাবেক ছাত্রনেতা খয়বর হোসেন মওলা, সাবেক ছাত্রলীগ নেতা দেবাশীষ কুমার সাহা, বিদ্রোহী প্রার্থী হিসেবে যথাক্রমে নারিকেল গাছ ও মোবাইল ফোন প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন। আ’লীগের একাধিক প্রার্থী থাকলেও বিএনপি একক প্রার্থী হিসেবে পৌর বিএনপি’র সভাপতি আবু খায়ের মোঃ মশিউর রহমান সবুজ এবং জাতীয় পার্টির একক প্রার্থী হিসেবে পৌর জাপা’র সভাপতি আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু দলীয় প্রতীক নিয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ছাত্রনেতা গোলাম আহসান হাবীব মাসুদ এবং গত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বীতাকারী আল শাহাদৎ জামান জিকো যথাক্রমে সিংহ ও জগ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করলেও এ পর্যন্ত ভোটারদের জনসমর্থনে আ’লীগ, জাপা, আ’লীগের বিদ্রোহী খয়বর হোসেন সরকার মওলা ও স্বতন্ত্র প্রার্থী ছাত্রনেতা গোলাম আহসান হাবীব মাসুদের মধ্যে চতুর্মূখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com