বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধা পৌর নির্বাচনে নৌকায় ভোট চাইলেন আ’লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ

গাইবান্ধা পৌর নির্বাচনে নৌকায় ভোট চাইলেন আ’লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ


গাইবান্ধা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলনের জন্য ভোট চাইলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

শনিবার (০৯ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা শহিদ মিনার চত্বরে পৌর আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনী কর্মী সমাবেশে তারা নৌকা প্রতীকের জন্য ভোট চান।

নেতৃবৃন্দ বলেন,‘নৌকা মার্কায় ভোট দিলে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন গাইবান্ধা পৌর এলাকায় পৌঁছে দেয়া হবে।’ এ সময় গাইবান্ধা পৌরসভার উন্নয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীকে আগামী ১৬ জানুয়ারি ভোট দেয়ার আহ্বান জানান তারা।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাভোকেট সুলতান আলী মন্ডলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. সফুরা বেগম রুমি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এ্যাড. মামুনুর রশিদ, যুগ্ম-সম্পাদক রফিকুল আলম জোয়ারদার সৈকতসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com