বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরিশালে নবাগত জেলা প্রশাসক নগরীর বিভিন্ন স্থানে সচেতনতার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করেন

বরিশালে নবাগত জেলা প্রশাসক নগরীর বিভিন্ন স্থানে সচেতনতার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করেন

আজ ৭ জানুয়ারি সকাল ১০ টার দিকে জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে করোনা মহামারী কোভিড-১৯ এর দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিরোধে বরিশাল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতা মূলক প্রচারাভিযান বাউলগান পরিবেশন, স্বাস্থ্য সচেতনতায় হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করেন নবাগত জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল গৌতম বাড়ৈ, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) বরিশাল সদর মোঃ মেহেদী হাসানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে শুরু করে নগরীর নতুন বাজার এলাকা, নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, চৌমাথাসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে ৩০ হাজারের অধিক মাস্ক এবং ৬ হাজার স্যানিটাইজার বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার নিজ হাতে পথযাত্রীদের মুখে মাস্ক পরিয়ে দেন। এসময় জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার বলেন, করোনা মহামারীর কোভিড-১৯ এর দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিরোধে আমরা বরিশাল বাসিকে সাথে নিয়ে কাজ করবো। আপনারা আমাদের সহযোগিতা করবেন। এসময় তিনি পাশাপাশি সাধারণ মানুষকে নিজে সচেতন হবার পাশাপাশি অন্যকে সচেতন করতে নিয়মিত মাস্ক ব্যবহার করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com