বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ব‌রিশা‌লে রেচাউল হত‌্যার ঘটনায় এসআই ম‌হিউ‌দ্দিনসহ দুই পু‌লিশ সদস্যের বিরু‌দ্ধে মামলা

ব‌রিশা‌লে রেচাউল হত‌্যার ঘটনায় এসআই ম‌হিউ‌দ্দিনসহ দুই পু‌লিশ সদস্যের বিরু‌দ্ধে মামলা

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ


বরিশাল বরিশাল নগরীর শিক্ষানবীশ আইনজীবী রেজাউল করিমকে (৩০) গোয়েন্দা পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ এনে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আজ মঙ্গলবার নিহতের বাবা ইউনুচ মুন্সি এই মামলা দায়ের করলে বেলা আড়াইটায় মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্তের নির্দেশ দেয়া হয়।
মামলায় নগর গোয়েন্দা পুলিশের এস আই মহিউদ্দিন মাহিকে প্রধান এবং তার সঙ্গীয় দুই কনস্টবলকে আসামী করা হয়েছে। অপরদিকে পুলিশের গঠন করা তদন্ত টিম সদস্যরা রেজাউল করিমের বাসায় গিয়েছেন তদন্ত করার জন্য। গত ২ জানুয়ারী শনিবার দিবাগত মধ্যরাতে রেজাউল ইসলামের অতিরিক্ত রক্তক্ষরণে শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই মৃত্যু পুলিশের নির্যাতনে বলে স্বজন ও এলাকাবাসী দাবী করেন। পুলিশের পক্ষ থেকে অপমৃত্যু মামলা করা হলেও রেজাউলের বাবা ছেলে হত্যার বিচার পাওয়ার জন্য আদালতে মামলা করেছেন। মামলার আইনজীবী এ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, এটি একটি চাঞ্চল্যকর মামলা।
পুলিশের নির্যাতন ও হেফাজতে রেজাউলের মৃত্যু হয়েছে। তারা দন্ডবিধির ৩০২/ ৩৪ ধারায় মামলা করেছেন। আদালতের কাছে ন্যায় বিচার পাবেন বলে প্রত্যাশা করেন তিনি।
এদিকে তদন্ত কমিটির প্রধান উপ পুলিশ কমিশনার মো. মোক্তার হোসেন বলেন, আমরা ঘটনার তদন্ত করছি। তদন্ত শেষে প্রতিবেদন প্রকাশ করা হবে। সন্তান হারিয়ে রেজাউল করিমের মা-বাবা ইউনুচ মুন্সি ও জেসমিন বেগম ছেলে হত্যার সঠিক বিচার দাবী করেছেন।
প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর নগরীর সাগরদী এলাকা নিজ বাসার সামনে থেকে গোয়েন্দা পুলিশের একটি দল রেজাউলকে আটক করে নিয়ে যায়। এর পর ৪ দিন পর তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com