বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দু’য়েক দিনেই হবে উল্কা বৃষ্টি

দু’য়েক দিনেই হবে উল্কা বৃষ্টি

নতুন বছরের শুরুতেই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হওয়ার সুযোগ এসেছে। এমনটাই দাবি করেছেন নাসার বিজ্ঞানীরা। ২ থেকে ৩ জানুয়ারির মধ্যে আকাশে দেখা যাবে চতুষ্কোণ উল্কা বৃষ্টি  দাবি মহাকাশ গবেষকদের। কী এই চতুষ্কোণ উল্কা বৃষ্টি?
বিজ্ঞানীরা জানান, সাধারণত ধূমকেতুর কণা এবং গ্রহাণুর ভাঙা অংশ এই ধরনের উল্কায় পরিণত হয়। পৃথিবীর বায়ুমণ্ডলে যখন তা প্রবেশ করে তখনই আগুন ধরে যায় আর আকাশে উজ্জ্বল কণার মতো প্রতিভাত হয়। ১৮২৫ সালে প্রথম এই ধরনের উল্কা বৃষ্টির পরিচয় পেয়েছিলেন বিজ্ঞানীরা। তাকে চতুষ্কোণ উল্কা বৃষ্টির নাম দিয়েছিলেন। সাধারণত জানুয়ারির শুরুতেই এই উল্কা বৃষ্টি হয়ে থাকে। আকাশে অনেকক্ষণ ধরে তা জ্বলতে দেখা যায়। গবেষকদের অনুমান, ২০২১ সালে তা বায়ুমণ্ডলের অনেকটাজুড়ে দেখা যাবে।

কোথায় ও কখন দেখা যাবে?
বিজ্ঞানীদের দাবি, পৃথিবীর উত্তর গোলার্ধের আকাশে এই উল্কা বৃষ্টি দেখা যাবে। উত্তর গোলার্ধের মধ্যে বাংলাদেশও রয়েছে। অর্থাৎ ভাগ্য ভালো থাকলে বাংলাদেশ-ভারতসহ ভারতীয় উপমহাদেশের আকাশেও এই উল্কাবৃষ্টি দেখা যাবে। এর জন্য কয়েকটি বিষয়ের খেয়াল রাখতে হবে। বিজ্ঞানীদের দাবি, ২ ও ৩ জানুয়ারির ভোরে অর্থাৎ সূর্য ওঠার ঠিক আগের মুহূর্তে এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে।

যেভাবে দেখবেন উল্কা:
উত্তর গোলার্ধ থেকে সাধারণত ভালো দেখা যায়। এজন্য প্রথমেই আপনাকে একটু পরিষ্কার আকাশের দিকে যেতে হবে। যেখানে দাঁড়াবেন সেখান থেকে যেন বড় পরিসরে আকাশ দেখা যায়, সে বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন।

সূত্র: সিএনএন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com