বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পৌরসভা নির্বাচনে স্বামীর প্রতিদ্বন্দ্বী স্ত্রী

পৌরসভা নির্বাচনে স্বামীর প্রতিদ্বন্দ্বী স্ত্রী

বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী মতিয়ার রহমান মতিনের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তার স্ত্রী ফৌজিয়া খানম। মনোনয়নপত্র দাখিলের শেষদিন বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) তিনি শিবগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার আনিসুর রহমান কবীরের কাছে মনোনয়নপত্র জমা দেন।  এ প্রসঙ্গে প্রার্থী ফৌজিয়া খানম বলেন, দীর্ঘদিন ধরে তার স্বামী মেয়রের দায়িত্ব পালন করেছেন। খুব কাছ থেকে তিনি তার স্বামীর জনসেবা করা দেখেছেন। তারও ইচ্ছা জনসেবা করার। এজন্য এবার তিনি একই পদে স্বামীর সঙ্গে প্রার্থী হয়েছেন। পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকলে তিনি শেষ পর্যন্ত নির্বাচনে লড়বেন।

স্ত্রীর প্রার্থী হওয়া প্রসঙ্গে মতিয়ার রহমান মতিন বলেন, তার শখ হয়েছে, তিনি ভোট করবেন। তাই বাধা দেইনি।

শিবগঞ্জে বিএনপির পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এবিএম কামাল সেলিম বলেন, বিএনপির দলীয় প্রার্থীর স্ত্রী কী কারণে প্রার্থী হয়েছেন, তা আমার জানা নেই। বিষয়টি নিয়ে দলীয় ফোরামে কোনো আলোচনাও হয়নি।

তবে স্থানীয়রা জানান, বিএনপি দলীয় প্রার্থীর বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা চলমান রয়েছে। যাচাই-বাছাইকালে হয়তো তার মনোনয়নপত্র বাতিল হতে পারে। এমন আশঙ্কায় হয়তো তিনি স্ত্রীকেও প্রার্থী করেছেন।

শিবগঞ্জ পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান কবীর বলেন, মেয়র পদে ছয়জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে বিএনপি প্রার্থী মতিয়ার রহমান মতিন ও তার স্ত্রী ফৌজিয়া খানম দুজনই মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্য প্রার্থীরা হলেন, তৌহিদুর রহমান মানিক (আওয়ামী লীগ), আবদুল মান্নান (বিদ্রোহী আওয়ামী লীগ), আবদুল গাফফার (বিদ্রোহী বিএনপি), সিরাজুল ইসলাম (জাগপা)। এ ছাড়াও সংরক্ষিত মহিলা আসনে ১১জন ও পুরুষ কাউন্সিলর পদে ৩৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com