বুধবার, ১০ Jun ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নলছিটি ইউপি তহসিলদার অফিসে বসেই ধূমপান করা ভিডিও ভাইরাল

নলছিটি ইউপি তহসিলদার অফিসে বসেই ধূমপান করা ভিডিও ভাইরাল

অফিসে বসেই প্রকাশ্যে ধুমপান করছেন ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা (সহকারী তহসিলদার) মো. মিজানুর রহমান। এমন ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে। বিভিন্ন ব্যক্তির ফেসবুক ওয়াল ও পেইজে জায়গা করে নেওয়ার পাশাপাশি এরই মধ্যে ভিডিওটি সাংবাদিকদের হাতেও চলে এসেছে। ভিডিও ক্লিপসে দেখা যায়, মিজানুর রহমান অফিসের চেয়ারে বসে সিগারেট ফুঁকছেন।

অন্য একটি চেয়ারে বসে একজন গল্প করছেন। আর সেবা নিতে আসা স্থানীয় লোকজন দাঁড়িয়ে আছেন। ২০১৩ সালে পাস হওয়া তামাক নিয়ন্ত্রণ সংশোধিত আইনে সরকারি-বেসরকারি কার্যালয়সহ পাবলিক প্লেসে ধুমপান সম্পূর্ণ নিষিদ্ধ হলেও সহকারী তহসিলদার প্রকাশ্যেই নিজের অফিসে দাপ্তরিক কাজে আসা লোকদের সামনে ধুমপান করেন। স্থানীয়দের অভিযোগ, অফিস কক্ষে ধুমপানের ব্যাপারে কোনো বাধ্যবাধকতার তোয়াক্কা করেন না তিনি। তার এই ধুমপানের কারণে অফিসের অন্যান্য কর্মচারীরা অতিষ্ঠ হলেও তাকে কোনো কথা বলার দুঃসাহস দেখায়না কেউ।

আর দাপ্তরিক কাজে বাইরে থেকে আসা লোকরাও বাঁধা দিতে পারেন না তাকে। এ ব্যাপারে সহকারী তহসিলদার মো. মিজানুর রহমান বলেন, অনেকেই তো খায়। দেখা গেছে, আমরা ভাত খাওয়ার পর একটু খাইলাম। এতে সমস্যা কি? এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘ফেসবুকের মাধ্যমে ভিডিওটি দেখতে পেয়ে তাৎক্ষণিক তাকে সতর্ক করা হয়েছে। অবশ্যই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com