বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালিয়ায় পৌর নির্বাচন সামনে রেখে মনোনয়নপত্র দাখিল করলেন আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থী

কালিয়ায় পৌর নির্বাচন সামনে রেখে মনোনয়নপত্র দাখিল করলেন আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থী

মোঃ হাবিবুর রহমান স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলের কালিয়ায় আসন্ন তৃতীয় ধাপের পৌর নির্বাচন ২০২১ উপলক্ষে মনোনয়ন দাখিলের শেষ দিনে কালিয়া পৌরসভার আওমীলীগের নৌকার প্রার্থী ওয়াহিদুজ্জামান হীরা এবং বিএনপির ধানের শিষের ওয়াহিদুজ্জামান মিলু, ৩১ (ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে কালিয়া উপজেলা নির্বাচন কমিশম অফিসে, তাদের মনোনয়নপত্র নির্বাচন অফিসার বিশ্বাস সুজন কুমার এর কাছে জমা দেন।

মনোনয়ন জমা দেয়া শেষে ওহিদুজ্জামান হীরা বলেন,জননেত্রী শেখ হাসিনা আমাকে দলিয় মনোনয়ন নৌকা দিয়েছেন এবং আমি জনগনের ৭০ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হবো বলে আশাবাদি।গত পৌর নির্বাচনে নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করেন ওয়াহিদুজ্জামান হীরা। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে সকাল দশটার দিকে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করেন।

এদিকে,বিএনপির মনোনয়ন প্রাপ্ত ওয়াহিদুজ্জামান মিলু বলেন আমাকে দল থেথে মনোনয়ন দেয়া হয়েছে আমি বিশ্বাস করি জনগন আমাকে ভোট দিয়ে জয়জুক্ত করবে সুষ্ট নির্বাচন যাতে হয় সেজন্য প্রশাসন এর সহোযোগিতা কামনা করেন তিনি।

এর আগে ফকির মুশফিকুর রহমান লিটন ৩০শে ডিসেম্বর দুপুর ১২ টায় কালিয়া উপজেলা নির্বাচন অফিসে, তিনি তার মনোনয়নপত্র নির্বাচন অফিসার বিশ্বাস সুজন কুমার এর কাছে কাছে জমা দেন।এসময় বর্তমান মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন বলেন,গত নির্বাচনের ন্যায় এবারও আমি সতন্ত্র প্রার্থী ঘোষণা করলাম এবং আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধের স্বপক্ষে থেকে আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করব যেটা চলতি সময়ে করে আসছি।

উল্লেখ্য, গত নির্বাচনে ফকির মুশফিকুর রহমান লিটন চামচ প্রতীকে স্বতন্ত্র ভাবে নির্বাচন করে ৩৮১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

আসন্ন তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিলো ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই আগামী ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার আগামী ১০ জানুয়ারি।নির্বাচনে ভোট গ্রহণ হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রত্যেকটি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট হবে কালিয়া পৌরসভার বর্তমান ভোটার সংখ্যা ১৬৩৮৩জন,এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৮১৪৭ জন এবং মহিলা ভোটার রয়েছে ৮৩৩৬ জন।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com