বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
পাবনা ইছামতি নদী পাড়ের বৈধ বসতিদের মানববন্ধন

পাবনা ইছামতি নদী পাড়ের বৈধ বসতিদের মানববন্ধন

রনি ইমরান,পাবনাঃ

ইছামতি নদী পাড়ের ৪টি রের্কডধারী বৈধ্য বসতিদের উচ্ছেদ না করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদারের পাবনা আগমনে তার দৃষ্টি আর্কষণ করার জন্য শহরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরের সামনে বৃহস্পতিবার দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিএস পেটি, দিয়ারা,এস এ,আর এস,বি এস রেকর্ডধারীদের ইছামতি নদী পাড়ের বসতি সংরক্ষণ কমিটির ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনের নেতারা বলেন, বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীরও আশ্রয় পাচ্ছে অথচ নদী পাড়ে যুগযুগ বসবাস করেও আমরা কেনো উচ্ছেদ হবো।আমাদের কাগজপত্র বৈধ তা যাচাই করে ব্যবস্থা গ্রহন করতে হবে। আমাদের পরিবারদের, পৈতৃক ভিটা থেকে
উচ্ছেদ করা চলবে না।

বক্তারা দাবী করেন,নদী পাড়ের সব বসতীদের ৪ টি রেকর্ড রয়েছে যা ব্রিটিশ শাসনামলে ডিস্ট্রিক্ট ক্যালেক্টরের নির্দেশনায় জরীপ কাজ শুরু হয় এবং ১৯৪৫ সালে সরকারি গেজেট আকারে চূড়ান্তভাবে প্রকাশিত ও প্রচারিত হয়।পরবর্তীতে পাকিস্তান আমলে সম্পত্তি ১৯৬২ সালে এস.এ রেকর্ড সূত্রে এই সমস্ত ভূমি নদী পাড়ের নামে চূড়ান্তভাবে প্রকাশিত ও প্রচারিত হয়।

এছাড়া ২০০৮ সালে ভূমি মন্ত্রণালয়ের সচিব মো মাহবুবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভায় একটি সিদ্ধান্ত গৃহীত হয় যে, ১৯৫০ সালের রাষ্ট্রীয় অধিগ্রহন ও প্রজাস্বত্ব আইনের ১৪৪(৭) উপধারা এবং এই আইনের অধীনে প্রণীত ১৯৫৫ সালের প্রজাস্বত্ব বিধিমালা ৩৪(২) বিধি মোতাবেক সর্বশেষ জরীপের মাধ্যমে গেজেট আকারে প্রকাশিত রেকর্ড (খতিয়ান ম্যাপ) মালিকানা বা স্বত্ব নির্ধারিত ক্ষেত্রে চূড়ান্ত বলে গণ্য হবে।

ইছামতি নদী পাড়ের বৈধ বসতিদের স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি মোঃ মাসুদুর রহমান মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো আল মাসুদ রিজভি ম্যাক্সিম এর পরিচালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন,প্রচার সম্পাদক মাসুদ রানা, ইছামতি পাড়ের বাসিন্দা এ্যাড. নাজমুল হোসেন শাহিন। মানববন্ধনে নদী পাড়ের নারী পুরুষ শিশু সহ কয়েকশত বাসিন্দা
অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com