বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনে৫৬ জনের মনোনয়নপত্র জমা

স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনে৫৬ জনের মনোনয়নপত্র জমা

মোঃ মিজানুর রহমান//পিরোজপুর জেলা প্রতিনিধিঃ


পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি পৌরসভা) নির্বাচনে মেয়র পদে ছয়জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়াও ৩টি সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ১২ জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন বৃহসপতিবার বিকেল পর্যন্ত স্বরূপকাঠি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইউসুফ হারুনের দপ্তরে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন। মেয়র পদে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী, বর্তমান মেয়র গোলাম কবির ছাড়াও একই দলের নেতা, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান খান এবং পৌর যুবলীগ সভাপতি শিশির কর্মকার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদিকে বিএনপির মনোনিত প্রার্থী ও সাবেক মেয়র শফিকুল ইসলাম ফরিদ ছাড়াও একই দলের উপজেলা কমিটির সহ সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম তার মনোনয়ন পত্র জমা দেন। এছাড়াও জাতীয় পার্টির একমাত্র প্রার্থী হিসেবে মো. নুরুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রসঙ্গত ৩য় ধাপের পৌর নির্বাচনে স্বরূপকাঠি পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারী

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com