রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান
বন্ধ হচ্ছে সূর্যের হাসি ক্লিনিক

বন্ধ হচ্ছে সূর্যের হাসি ক্লিনিক

করোনাভাইরাসে দেশের মানুষ যখন বিপর্যস্ত তখন তৃণমূল পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠির স্বল্পমূল্যে স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান সূর্যের হাসির অধিকাংশ ক্লিনিক পহেলা জুলাই থেকে বন্ধ করে দেয়া হচ্ছে। এতে চাকরি হারাচ্ছেন এই ক্লিনিকগুলোর দুই হাজার কর্মী। এমন পরিস্থিতিতে আতঙ্কিত কর্মীরা প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন।

১৯৯৭ সাল দাতা সংস্থা ইউএসএআইডি’র অর্থায়নে দেশের ৬৪টি জেলায় ৩৯৯টি সূর্যের হাসি ক্লিনিক নামে সরকারের সহযোগী সংস্থা হিসেবে তৃণমূলের প্রায় তিন কোটি মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে। আগে ক্লিনিকগুলো ২৬টি এনজিও’র মাধ্যমে পরিচালিত হতো। ২০১৮ সাল থেকে এনজিওগুলোকে বিলুপ্ত করে ৩৯৯টি ক্লিনিকের মধ্যে ৩৬৯টি ক্লিনিক নিয়ে সূর্যের হাসি নেটওর্য়াক দায়িত্ব গ্রহণ করে। চলতি বছর দেশের ১৫৮টি ক্লিনিক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এতে স্বল্পমূল্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা গ্রহণকারী নিম্নআয়ের ও হতদরিদ্র মানুষ বঞ্চিত হবে বলে মনে করছেন এই এনজিও নেতা।

এনজিও ফেডারেশন সভাপতি বেলাল আহমদ বলেন, যারা বাংলাদেশে তিন কোটি মানুষকে সেবা দেয় তাদের দুই তৃতীয়াংশ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এতে করে অনেকে বঞ্চিত হবে।

অন্যদিকে, করোনা পরিস্থিতির মাঝে চাকরি হারাচ্ছেন দুই হাজারেরও বেশি কর্মকর্তা-কর্মচারী। চাকরিহারা এই কর্মীরা নানা কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সূর্যের হাসি ক্লিনিকের ক্লিনিক ম্যানেজার মো. তাজ উদ্দিন বলেন, মানবতার মা, আপনি আমাদের এই সূর্যের হাসি ক্লিনিকের বেআইনি আদেশকে স্থগিত করে আমাদের চাকরিতে বহাল রাখবেন।

৩০ জুন থেকে দেশের ১৫৮টি ক্লিনিক বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সূর্যের হাসি নেটওয়ার্ক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com