বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুর বদরগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে ভোটার উপস্থিতি কম

রংপুর বদরগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে ভোটার উপস্থিতি কম


আকাশ খাঁন রংপুর

রংপুরে বদরগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
সোমবার সকাল ৮ টা থেকে পৌরসভার ৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৯৭৮২ এরমধ্যে পুরুষ ভোটার ৯৭২২ এবং মহিলা ভোটার সংখ্যা ১০০৬০।

সকালে বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ বেশ কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ধীরে ধীরে তা বাড়তে শুরু করে।
এবছর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ জন ও ৯ টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩০ জন
ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে আর ইভিএমে ভোটগ্রহণ হওয়ায় কারচুপির কোনো সুযোগ নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com