বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চাটমোহর ইভিএমের মাধ্যমে হবে পৌর নির্বাচন,ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া

চাটমোহর ইভিএমের মাধ্যমে হবে পৌর নির্বাচন,ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া

ইসমাইল হোসেনঃ চাটমোহর(পাবনা)প্রতিনিধি

পাবনা চাটমোহর পৌরসভায় আগামী ২৮ ডিসেম্বর (সোমবার) মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এবিষয়ে ইতিমধ্যে গণ বিজ্ঞপ্তি জারি করেছেন পাবনা জেলা নির্বাচন অফিসার ও চাটমোহর পৌরসভার রিটার্নিং অফিসার মোঃ মাহবুবুর রহমান। গণ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ১ ডিসেম্বর। মোনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ ছিল ৩ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১০ ডিসেম্বর।

ইভিএম এ ভোট দেওয়া প্রসঙ্গে ৩নং ওয়ার্ডের বালুচর এলাকার ভোটার মোহাইমিনুল জানান,এটি নতুন একটি পদ্ধতি । যান্ত্রিক এ পদ্ধতিতে আমি আগে কখনো ভোট দেই নাই । ফলে এক দিকে যেমন উচ্ছসিত তেমনি অন্য দিকে শংকিতও।

অন্যদিকে ২নং ওয়ার্ডের ভোটার মোকতার হোসেন বলেন, এই ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট দিতে পারবো এমন চিন্তা করে মনে হচ্ছে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। ইভিএম এ ভোট দিতে পারার সুযোগ আসায় আমি আনন্দিত । ইভিএম এ ভোট প্রসঙ্গে ৩নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মোঃ সাদেকুল ইসলাম বাচ্চু জানান, ইভিএম পদ্ধতি সম্পর্কে আমার খুব একটা ভাল ধারণা নেই। বাপ দাদার আমল থেকে ব্যালট পেপারে ভোট দিয়ে আসছি। এ ব্যাপারে ভোটারদের ভাল ভাবে ভোট দানের পদ্ধতি সম্পর্কে অবহিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com