বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ব‌রিশাল প্রেসক্লা‌ব নির্বাচ‌নে সভাপ‌তি নেগাবান মন্টু, সাধারণ সম্পাদক কাজী মিরাজ

ব‌রিশাল প্রেসক্লা‌ব নির্বাচ‌নে সভাপ‌তি নেগাবান মন্টু, সাধারণ সম্পাদক কাজী মিরাজ

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নতুন সভাপতি এ্যাড. মুহা. ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ। গতকাল বৃহস্পতিবার ভোট শেষে রাত পৌনে এগারোটায় ফলাফল ঘোষনা করা হয়। প্রেসক্লাবের কার্যকরি পরিষদের ১৭ পদধারী নির্বাচনে প্রতি বছর ডিসেম্বরে ভোট নেয়া হয়। ধারাবাহিকতায় এবারো ২৪ ডিসেম্বর ভোটের দিনক্ষন নির্ধারিন করা হয়। কিন্তু প্রেসক্লাবের সদস্য নয়, এমন দুই ব্যক্তির মামলার কারনে ভোট গ্রহন নিয়ে জটিলতা সৃষ্টি হয়।

জ্যেষ্ঠ সাংবাদিক সদস্য ও প্রধান নির্বাচন কমিশনারসহ তার দুই সহযোদ্ধা নির্বাচ কমিশনারের ভোট নেয়ার জন্য কঠোরভাবে অবস্থান নেন। ভোট নেয়ার জন্য উচ্চাদালতের দ্বারস্থ হন তিনি। উচ্চাদালতের নির্দেশে অনুষ্ঠিত হয় প্রেসক্লাবের সিংহভাগ সদস্যদের কাংখিত ভোট। এতে সভাপতি পদে জ্যেষ্ঠ সাংবাদিক এ্যাড. মুহা. ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী কাজী নাসিরউদ্দিন বাবুল পেয়েছেন ৩১ ভোট। সাধারন সম্পাদক পদে নির্বাচিত কাজী মিরাজ মাহমুদ পেয়েছেন ৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কাজী আল মামুন পেয়েছেন ৩১ ভোট। সহ-সভাপতি পদে এসএম জাকির হোসেন ৪৫ ও পুলক চ্যাটার্জি ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে অপর প্রার্থী গোপাল সরকার পেয়েছেন ২৬ ও সৈয়দ মাহমুদ হোসেন চৌধুরী পেয়েছেন ৩৫ ভোট। যুগ্ম সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. মোফাজ্জেল হোসেন। তিনি পেয়েছেন ৩৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বি মো. জাকির হোসেন পেয়েছেন ৩৩ ভোট। কোষাধাক্ষ্য পদে নির্বাচিত হয়েছেন মোশারেফ হোসেন। তার প্রাপ্ত ভোট ৩৯। প্রতিদ্বন্দ্বি জিয়া শাহীন পেয়েছেন ৩২ ভোট। পাঠাগার সম্পাদক পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন রুবেল খান। তার প্রাপ্ত ভোট ৪২। প্রতিদ্বন্দ্বি এম মিরাজ হোসাইন পেয়েছেন ২৯ ভোট। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে বিজয়ী সুখেন্দ এদবর পেয়েছেন ৩৮ ভোট। প্রতিদ্বন্দ্বি আযাদ আলাউদ্দিন পেয়েছেন ৩১ ভোট।

ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত দেওয়ান মোহন পেয়েছেন ৩৬ ভোট। প্রতিদ্বন্দ্বি আরিফিন তুষার পেয়েছেন ৩৪ ভোট। দপ্তর সম্পাদক পদে বিজয়ী মো. নাসিরউদ্দিন পেয়েছেন ৪০ ভোট। প্রতিদ্বন্দ্বি এম লোকমান হোসেন পেয়েছেন ৩১ ভোট। সদস্য পদে নির্বাচিত হয়েছেন নির্বাচিত হয়েছেন এ্যাড মানবেন্দ্র বটব্যাল, এ্যাড. নজরুল ইসলাম চুন্নু, নুরুল আলম ফরিদ, মো. মিজানুর রহমান, কেএম নয়ন, সৈয়দ দুলাল, সাগর বৈদ্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com