বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ব‌রিশা‌লে “আউট অব স্কুল চিল‌ড্রেন এডু‌কেশন” কর্মশালা অনু‌ষ্ঠিত

ব‌রিশা‌লে “আউট অব স্কুল চিল‌ড্রেন এডু‌কেশন” কর্মশালা অনু‌ষ্ঠিত

প্রাক প্রাথমিক থেকে প্রাথমিক পর্যায়ে ৮ থেকে ১৪ বছর বয়সের ১৮.২ ভাগ শিক্ষার্থী ঝড়ে পড়ে। এখনও ২ ভাগ শিশু স্কুলে ভর্তি হয় না। সে হিসেবে দেশের ৩০ লাখ শিশু এখনও শিক্ষার বাইরে। তাদের শিক্ষার আওতায় আনতে সারা দেশের ৩৪৫টি উপজেলায় ‘আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন’ প্রকল্প হাতে নিয়েছে সরকার। যার মধ্যে বরিশাল জেলার ৮টি উপজেলা এবং সিটি করপোরেশন এলাকায় এই প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে।
সরকারের এই কর্মসূচি সফল করতে বরিশালে ‘আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন’ প্রোগ্রাম বিষয়ক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনভর বরিশাল সার্কিট হাউজের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এবং শিক্ষা ও গবেষনা ইনস্টিটিউটের সহযোগীতায় জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এই কর্মশালা আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, সরকার মানুষকে শিক্ষিত করতে সর্বোচ্চ চেস্টা করে যাচ্ছে। কেউ শিক্ষা বঞ্চিত হলে তিনি নিজে কিংবা তার পরিবারই শুধু নয়, সমাজ এবং রাস্ট্র ক্ষতিগ্রস্থ হয়। শিক্ষা বিহীন মানুষ দৃস্টিহীনের মতো। তাই প্রাক প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ে ঝড়ে পড়া এবং এখনও স্কুলে ভর্তি না হওয়া শিশুদের শিক্ষার আওতায় আনতে সরকার ‘আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন’ প্রকল্প হাতে নিয়েছে। সরকারের এসডিজি বাস্তবায়নে এই প্রকল্প সফল করতে সংশ্লিস্ট সকলের রপ্রতি আহ্বান জানান জেলা প্রশাসক।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ. লতিফ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ-পরিচালক মো. মোশারেফ হোসেন এবং উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. জানে আলম হাওলাদার। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সংগঠক এবং নগরীর বিশিস্ট ব্যক্তিবর্গ কর্মশালায় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com