শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

শরনখোলায় স্কুল পড়ুয়া কিশোরীর আত্মাহত্যা

শরনখোলায় স্কুল পড়ুয়া কিশোরীর আত্মাহত্যা

শরণখোলা থানার এস আই স্বপন কুমার জানান, পুলিশ খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ৩ নং রায়েন্দা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আমতলী গ্রামের তপন শীলের বাড়ী থেকে ঘরের আড়ার সাথে গলায় দড়িতে ঝুলে থাকা ৯ম শ্রেণীর স্কুল ছাত্রী দিপিকার লাশ উদ্ধার করে। কিশোরীর পিতা তপন শীল জানান, একটি ছেলের সাথে তার মেয়ের সম্পর্ক ছিলো। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘরের দরজা বন্ধ করে তার মেয়ে গলায় রশি দেয় এ সময় তারা পিতামাতা কেউ বাড়ীতে ছিলেন না।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, গলায় দড়ি দেয়া কিশোরীর লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ ও থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com