শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে ২৪ পিস স্বর্ণেরবার সহ পাচারকারী আটক

বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে ২৪ পিস স্বর্ণেরবার সহ পাচারকারী আটক

যশোরের শার্শা উপজেলার আমড়াখালী চেকপোষ্ট হতে ২ কেজি ওজনের ২৪ টি স্বর্ণের বার উদ্ধার করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের টহল দল। ৪৯ বিজিবি এর কমান্ডিং অফিসার লেঃ কর্নেল সেলিম রেজা, (পিএসসি) জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চোরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। এছাড়া করোনাকালীন সময়ে চোরাকারবারীদের যেকোন তৎপরতা ও কর্মকান্ড রহিত করণের লক্ষ্যে বিশেষ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যার ফলশ্রুতিতে মঙ্গলবার বিকাল ৪ টার সময় বেনাপোল কোম্পানী সদরের অধীনস্থ আমড়াখালী চেকপোষ্টে কর্মরত নায়েক শাহজাহান আলী এবং সিপাহী জহির মাতাব্বর কর্তৃক আমড়াখালী চেকপোষ্টের সামনে একটি লোকাল বাসে নিয়মিত তল্লাশীকালে সন্দেহজনক ভাবে বাকি বিল্লাহ (২৬) নামের ১ ব্যক্তির দেহ তল্লাশী করলে তার শরীরে স্বর্ণের অস্তিত্ব টের পাওয়া যায়। পরবর্তীতে তাকে গাড়ী থেকে নামিয়ে তল্লাশী করে তার প্যান্টের ভিতরে কোমরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ২৪ টি বিভিন্ন আকারের ২ কেজি ওজনের স্বর্ণের বার পাওয়া তৎক্ষণাৎ উক্ত ব্যক্তিকে আটক করা হয়। আটক বাকি বিল্লাহ শার্শা উপজেলার বালুন্ডা গ্রামের আঃ ওয়াহাবের ছেলে। আটককৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য এক কোটি ঊনচল্লিশ লক্ষ আশি হাজার টাকা। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। প্রাথমিক তদন্ত শেষে আসামীকে থানায় সোপর্দ করা হবে এবং আটককৃত মালামাল যথাযথ নিয়ম অনুস্বরণ পূর্বক ট্রেজারীতে জমা করা হবে। # তারিখঃ ১৫.১২.২০২০। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com