বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফরিদপুর পৌরসভা নির্বাচন : বড় ব্যাবধানে আ.লীগের প্রার্থী অমিতাভ জয়ী

ফরিদপুর পৌরসভা নির্বাচন : বড় ব্যাবধানে আ.লীগের প্রার্থী অমিতাভ জয়ী

ফরিদপুর পৌরসভা নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত অমিতাভ বোস নির্বাচিত হন। তিনি পান ৫৬৮৯২ ভোট।তিনি প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী বিএনপির মনোনীত চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ পান ২৭৩৩০ ভোট। ফলে তিনি নায়াব ইউসুফ আহমেদ কে ২৯৫৬২ ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। নির্বাচনে অপর দুই প্রার্থী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাফেজ আব্দুস সালাম ৬১৬৬ ও স্বতন্ত্র প্রার্থী শেখ মাহাতাব আলী মেথু ৮৯৬ ভোট পান।

এদিকে সকাল আটটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয় । মোট ৬৭ টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোট প্রদান করেন। নির্বাচনে ভোট প্রদানের শতকরা হার ৬১’৭২ শতাংশ ।

রাতে শহরের কবি জসীমউদ্দীন হলে ভোটের ফলাফল গ্রহণ ও পরিবেশন করা হয়। এতে শুধুমাত্র মেয়র প্রার্থীদের ভোট ঘোষনা করা হয়। কাউন্সিলরদের বেসরকারি ফলাফল শুক্রবার জানানো হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

এতে ফলাফল ঘোষণা করেন উপসচিব নির্বাচন কমিশন সচিবালয় ও রিটার্নিং কর্মকর্তা পৌরসভার সাধারণ নির্বাচন এর মোঃ শাহিদুন নবী, এ সময় উপস্থিত ছিলেন জেলা রিটার্নিং অফিসার হাবিবুর রহমান, সহকারি রিটার্নিং অফিসার নুরুল আমিন, সহকারি রিটানিং অফিসার জিয়াউর রহমান, সহকারি রিটার্নিং অফিসার মিজানুর রহমান, সহকারি রিটার্নিং অফিসার জাহিদুল ইসলাম, ও অলিউল ইসলাম।
এসময় জেলার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এবং বিজেবির সদস্যদের উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে নয়টি কেন্দ্রে ৫৯টি বুথে ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিন (ইবিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com